• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

আনন্দে মেতে উঠেছে বান্দরবানের পাহাড়

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2015   Sunday

আদিবাসী সম্প্রদায়ের প্রধান উৎসব বিজু, সাংগ্রাইং, বৈসুক, বিষু, বিহু-এর আনন্দে  ভাসছে পার্বত্য বান্দরবান। এ উৎসবের প্রথম দিনে নদীতে ফুল ভাসানো ছাড়াও বিভিন্ন খেলা-ধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উঠেছিল আদিবাসীরা।

 

তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী সামাজিক অনুষ্ঠান ঘিলা খেলা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান পার্বত্য জেলায় পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে। পহেলা বৈশাখকে তঞ্চঙ্গ্যারা বিষু হিসেবে সম্বোধন করে থাকে। এই বিষুকে ঘিরে পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে থাকে নানা আয়োজন। বিষুকে উপভোগ করতে এবার বিশাল আকারে আয়োজন করা হয়েছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট। বান্দরবান জেলা ছাড়াও রাঙামাটি জেলা থেকে তঞ্চঙ্গ্যা যুবক-যুবতিরা এই খেলায় অংশ নিয়েছে। টুর্ণামেন্টে মোট ২৪টি দল অংশ গ্রহন করেছে। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ঘিলা খেলা ছাড়াও অন্যান্য আদিবাসীদের নিজস্ব অনুষ্ঠান আয়োজন করা রয়েছে। এছাড়া রয়েছে মারমাদের ঐতিহ্যবাহী জলকেলি। ম্রোদের গো হত্যা নৃত্যসহ পিঠা তৈরির আয়োজন। 

 

তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী ঘিলা খেলা শুরু আগে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিল্পিরা নিজস্ব রঙে সেজে তাদের গান পরিবেশন করে। নৃতে¦র তালে তালে আগত দর্শক শ্রোতাদের মাতিয়ে তোলে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শুরু হয় ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। তঞ্চঙ্গ্যা ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো: মিজানুর হক চৌধুরী, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য্য, জেলা পরিষদের সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, ফিলিপ ত্রিপুরা, সিং ইয়ং ¤্রাে প্রমুখ।

  

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা জাতীয় ঘিলাখেলা গোল্ডকাপ টুর্ণামেন্টের সদস্য সচিব মুক্তাধন তঞ্চঙ্গ্যা এই ঘিলা খেলা সম্পর্কে বলেন, পাহাড়ে লতা জাতীয় এক ধরণের ফল বা বীজ জম্মায়। এই বীজকে তঞ্চঙ্গ্যা ভাষায় ঘিলা বলে। তঞ্চঙ্গ্যাদের ঐতিহ্যবাহী খেলা হলো ঘিলা খেলা। এই ঘিলা খেলাকে নিয়ে আনন্দ উপভোগ করে। বিভিন্ন জায়গা থেকে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের নর-নারীরা অংশ নেয়।

 

ঘিলা খেলা গোল্ডকাপ টুর্ণামেন্টে অংশ নেওয়া রোয়াংছড়ি উপজেলার সুনয়না তঞ্চঙ্গ্যা বলেন, এই দিন (বিষু) আসলে আমরা উন্মুখ হয়ে থাকি। ঘিলা খেলাকে ঘিরে আমরা সবাই মিলে আনন্দ উপভোগ করি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ