• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বৈসুক-এর ফুল ভাসানো ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2015   Sunday

ত্রিপুরা সম্পদ্রায়ের বৈসুক-এর প্রথম দিনে রোববার রাঙামাটিতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে নদীতে ফুল ভাসানো, বয়োজ্যেষ্ঠদের গোসল করানো, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শহরের গর্জনতলীতে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশন মিলানায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা। অনুষ্ঠানে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি সুরেশ কুমার ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন গোয়েন্দা ডিজিএফ রাঙামাটিা কমান্ডার কর্নেল মোঃ এমদাদুল হক ভুইয়া, রাঙামাটি পার্বত্য পরিষদের সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, অমিত কুমার রাজু, সাধনমনি চাকমা, জেবুননেছা রহিম, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাগরিকা রোয়াজা। স্বাগত বক্তব্যে রাখেন ঝিনুক ত্রিপুরা।

 

আলোচনা সভা শেষে ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নব নিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। পরে ত্রিপুরাদের ঐহিত্যবাহী খেলা-ধুলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা। এর আগে সকাল কাপ্তাই হ্রদে গঙ্গাদেবীর উদ্যেশে ফুল ভাসিয়ে প্রার্থণা ও বয়োজৈষ্ঠদের স্নান এবং বস্ত্র দান অংশ নেয় অতিথিরা।


প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা বলেন, পার্বত্য জেলা পরিষদের মাধ্যমে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের কৌটা ভিত্তিক চাকুরী ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন এবং স্থায়িত্বশীল কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যাপক কর্মকান্ড পরিচালনা করছে সরকার। তিনি পাহাড়ি-বাঙালীসহ বিভিন্ন সম্প্রদায়কে সম্প্রীতি বন্ধনে ঐক্যবদ্ধ হয়ে এ উৎসব পালনের আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ