• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু উৎসব শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2015   Sunday

পুরাতন বছরের সমস্ত গ্লানিকে মূছে ফেলে নতুন বছরের শুভ কামনায় নদীতে জল দেবীর উদ্দেশ্য ফুল ভাসানোর মধ্য দিয়ে রোববার থেকে তিন দিন ব্যাপী পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের প্রধান সামাজিক উৎসব বিজু-সাংগ্রাই-বৈসুক-বিহু শুরু হয়েছে।

 

রাঙামাটিতে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু-এর উদযাপন কমিটির উদ্যোগে রোববার সকালে রাজ বাড়ি বন বিহারের পূর্ব ঘাটে ফুল ভাসনো অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন ২৯৯নং আসনের সাংসদ উষাতন তালুকদার। বক্তব্যে রাখেন বিজু উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, বিজু উদযাপন কমিটির সমন্বয়ক বিজয় কেতন চাকমা ট্রাইবেল কনভেনশনের সদস্য সচিব রবীন্দ্র ব্রক্ষন দেন এ সময় উপস্থিত ছিলেন, বিজু উদযাপন কমিটির সদস্য সচিব ইন্টু মনি তালুদকাসহ আদিবাসী নেতৃবৃন্দ। বিকালে রাঙামাটি স্টেডিয়ামে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী বলি খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান।


প্রধান অতিথির বক্তব্যে উষাতন তালুকদার এমপি দেশের উন্নতি সমবৃদ্ধি ও সবাইয়ের নিরাপদ জীবন কামনা করে বলেছেন, নতুন বছরের যাতে সুখে শান্তিতে থাকতে পারি এবং সবাই মিলেমিশে একসাথে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং মৌলিক ও মানবিক অধিকার নিয়ে পার্বত্যাঞ্চলে বসবাস করতে পারি।

শনিবার উৎসবের দ্বিতীয় দিন মূল বিজু। এ দিনে বাড়িতে বাড়িতে শুধূ চলে খাওয়া-দাওয়ার পর্ব ও আন›ন্দ-পূর্তি। বিভিন্ন রকমের সুস্বাদু খাবার দাবার আগত অতিথিদের পরিবেশন করা হয়। রোববার গজ্যাপজ্যা বিজু। আদিবাসীরা বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং বয়ো জ্যেষ্ঠদের বাড়ীতে অপ্যায়নসহ আর্শীদ কামনা করে থাকে। মারমা সম্প্রদায়রা ঐতিহ্যবাহী পানি খেলার আয়োজন করে থাকে।

 

প্রসঙ্গত উল্লেখ্য, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বসবাসরত ১৪টি ক্ষুদ্র ক্ষুদ্র আদিবাসীরা এই উৎসবটি আদিবাসীরা বিভিন্ন নামের পালন করলেও এর নিবেদন একই। তাই এ উৎসবটি শুধু আনন্দের নয়, সমগ্র পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি সম্প্রদায়ের সামাজিক, রাজনৈতিক অর্থনৈতিক, ঐক্য ও মৈত্রী বন্ধনের প্রতীকও বটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ