• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন`র নেতৃত্বে নিপায়ন ও ইমন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Feb 2022   Friday

স্বেচ্ছাসেবী,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন`র ২৭জন বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নিপায়ন চাকমা ও সাধারণ সম্পাদক ইমন চাকমা ও সাংগঠনিক সম্পাদক জীবন চাকমা নির্বাচিত হয়েছেন।

 

শুক্রবার বনরুপাস্থ একটি রেস্টুরেন্টে আলোচনা সভার মাধ্যমে এ নতুন কমিটি গঠন করা হয়েছে।


আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সুপ্রিয় চাকমা শুভ,অর্থ সম্পাদক ঋতু চাকমাসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে নতুন কমিটি ঘোষনা করেন সংগঠনের তথ্য ও প্রচার সম্পাদক কেয়া চাকমা।


সংগঠন সূত্র জানায়, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ি হিলর ভালেদী ও হিলর প্রোডাকশন`র ২৭জন বিশিষ্ট নতুন কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।


সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সুপ্রিয় চাকমা শুভ বলেন,`সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ি সভাপতি হিসেবে নিপায়ন চাকমা ও সাধারণ সম্পাদক হিসেবে ইমন চাকমা নির্বাচিত হওয়ায় অনেক খুশি হয়েছি। তারা নিজেদের প্রতিভা ও যোগ্যতার ভিত্তিতে সংগঠন পরিচালনা করবে এবং সংগঠনের কর্মকান্ড সুষ্ঠুভাবে পরিচালনা করবে এটাই আশা করছি।`

 

সভাপতি নিপায়ন ও সাধারণ সম্পাদক ইমন বলেন, সকলে আশীর্বাদ থাকলে অবশ্যই সংগঠনের সুনাম অর্জন ও পার্বত্যাঞ্চলে বসবাসরত আদিবাসীদের সংস্কৃতি বিকাশ ও প্রচারের ক্ষেত্রে অবদান রাখতে পারবো। ।`

 

প্রসঙ্গত, ২০১৭ সালে রাঙামাটিতে স্বেচ্ছাসেবী,সামাজিক ও ক্রীড়া সংগঠন হিলর ভালেদী ও তার অঙ্গ সংগঠন হিলর প্রোডাকশন নামে প্রতিষ্ঠা করেন সংগঠনের পরিচালক, সাংবাদিক সুপ্রিয় চাকমা শুভ। দীর্ঘ ৫বছর ধরে নিজেদের উদ্যোগে কাজ করে যাচ্ছে এ সংগঠনটি। প্রায় দুইশতাধিক সাংস্কৃতিক তরুণ তরুণী নিজেদের সংস্কৃতি বিকাশে নিজেদের দৈনন্দিন জীবনের হাত খরচ বাচিয়ে সে সব হাত খরচ সংগঠনে ব্যয় করে কাজ করে যাচ্ছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ