• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

জুরাছড়িতে মৈদ্যং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচন স্থগিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Feb 2022   Saturday

আগামী ৭ ফেব্রুয়ারী অনু্িষ্ঠতব্য ইউপি নির্বাচনে জুরাছড়ি উপজেলার ৪টি ইউনিয়নে মধ্যে দুর্গম মৈদ্যং ও দুমদুম্যা ইউনিয়নের ১৮টি ভোট কেন্দ্রে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। ফলে ওই দুটি ইউনিয়নে অপাতত নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না।


জুরাছড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান, নির্বাচন কমিশন থেকে দুই ইউনিয়নে নির্বাচন স্থগিতের আদেশ পাওয়ার পর নির্বাচন স্থগিতের নির্দেশনা জারি করেছি। এছাড়া অন্য দুই ইউনিয়নে নির্ধারিত দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। জুরাছড়ি ইউনিয়নের দুর্গম দুটি ভোট কেন্দ্রে শনিবার হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী কর্মকর্তা ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। আগামী রোববার জুরাছড়ি ও বনযোগীছড়া ইউনিয়নে অনুষ্ঠিত নির্বাচনে ভোট কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনীর সদস্য ও নির্বাচনী সরঞ্জাম পাঠানো হবে। তিনি আরো জানান, নির্বাচনকে কেন্দ্র এলাকার পরিস্থিতি সম্পূর্ন স্বাভাবিক রয়েছে। আশা করছি সকলের সহযোগিতায় একটি সুষ্ঠ, সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে সক্ষম হবো।


এদিকে নির্বাচন কমিশন থেকে কেন মৈদ্যং ও দুমদুম্যা ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়েছে তা স্পষ্টভাবে জানা যায়নি। তবে একটি সূত্র জানিয়েছে দুর্গমতার কারণে এবং অধিকাংশ নির্বাচনী ভোট কেন্দ্র গুলোতে হেলিসর্টি ব্যবহার করতে হয় বলে অপাতত নির্বাচন সাময়িক স্থগিত করা হতে পারে। তবে শীঘ্রই এই দুটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ