• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

চার উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএসের দুজন ও আঃলীগের দুজন প্রার্থী জয়ী

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 May 2024   Wednesday

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বুধবার প্রথম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে রাঙামাটির চার উপজেলায় চেয়ারম্যান পদে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির(জেএসএস) দুজন ও আওয়ামীলীগের দুজন প্রার্থী  বেসরকারীভাবে জয়ী হয়েছে।

জানা গেছে, রাঙামাটি সদর উপজেলা নির্বাচনে জেএসএস সমর্থিত অন্নসাধন চাকমা তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী  বিপ্লব চাকমাকে ৪হাজার ৮৫৬ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। এতে অন্নসাধন চাকমা প্রাপ্ত ভোট ছিল ১৪ হাজার ৮৮৫ ভোট ও বিপ্লব চাকমা প্রাপ্ত ভোটের সংখ্যা ১০হাজার ২৯ ভোট।  এছাড়া চেয়াম্যান পদে  আওয়ামীলীগ নেতা পঞ্চানন ভট্টাচার্য্য পেয়েছেন ১২৪৪ ভোট,  অপর নেতা শাহজাহান পেয়েছেন ৪২০৭ ভোট ও সুফিয়া কামাল জেমি পেয়েছেন ৪৫৭ ভোট।  এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পলাশ চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিতা চাকমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। 

বরকল উপজেলায় জেএসএস সমর্থিত প্রার্থী  বিধান চাকমা, একই দলের সমর্থিত প্রার্থী পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জ্ঞানজ্যোতি চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সূচরিতা চাকমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

কাউখালীতে আওয়ামীলীগ সমর্থিত মোঃ শামশুদ্দোহা চৌধুরী ১২হাজার ৬১০ ভোটের ব্যবধানে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।এতে শামশুদ্দোহা চৌধুরীর প্রাপ্ত ভোট ২৩ হাজার ৬৯৩ ভোট ও তার প্রতিদ্বন্ধি প্রার্থী মংসুই চৌধুরীর প্রাপ্ত ভোট ১১হাজার ৫৭৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিংবাহউ মারমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছে। নিংবাহউ মারমার প্রাপ্ত ভোট ২১ হাজার ৮৩ ভোট ও  এ্যানী চাকমা কৃপা ভোট পেয়েছে ১৩ হাজার ৫৬৮ ভোট।  

জুরাছড়ি উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত জ্ঞানেন্দু বিকাশ চাকমা বিজয়ী হওয়ার পথে রয়েছে।  এছাড়া  পুরুষ ভাইস চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত প্রার্থী  কামিনী রঞ্জন চাকমা  ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত প্রার্থী অনিতা দেবী চাকমা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন বলে জানা গেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ