• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দীপংকর তালুকদার পঞ্চমবারে বিজয়ীতে নেতাকর্মীদের প্রাণঢালা শুভেচ্ছা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2024   Monday

দ্বাদশ জাতীয়সংসদ নির্বাচনে রাঙামাটি ২৯৯নং আসনে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার বিপুল ভোটের ব্যবধানে পঞ্চম বারের মতো বিজয়ী হওয়ায় সোমবার জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।


জেলা আওয়ামীলীগ কার্যালয়ে দশ উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীরা নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চিংকিউ রোয়াজা, সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদ সদস্য অংসুশাইন চৌধুরীসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

 

এসময় দীপংকর তালুকদার বলেন, রাঙামাটিবাসী তার প্রতি গভীর ভালোবাসা রয়েছে বলেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে জয়ী করেছেন। এজন্য তিনি রাঙামাটিতে বসবাসরত পাহাড়ী-বাঙ্গালীসহ সকল সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞ। এ বিজয়ের মধ্য দিয়ে রাঙামাটিবাসীকে সাথে নিয়ে তার পাহাড়ে যে সমস্ত অসমাপ্ত কাজ রয়েছে তা সমাপ্ত করার চেষ্টা চালিয়ে যাবেন।

এদিকে, সোমবার জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান পোষ্টাল ভোটসহ চুড়ান্ত ফলাফল ঘোষনা করেছেন। এতে পোষ্টাল ভোট মোট ১৩২টি পড়লেও একটি বাতিল হয়ে যায়। ২১৩টি কেন্দ্র ও পোষ্টাল ভোট নিয়ে আওয়ামীলীগ প্রার্থী দীপংকর তালুকদার সর্বোচ্চ ২লাখ ৭১হাজার ৫০৪ ভোট পাওয়ায় তাকে বেসরকারীভাবে বিজয়ী হিসেবে ঘোষনা করেন। ২১৩টি কেন্দ্র ও পোষ্টাল ভোটসহ সর্বমোট বৈধ ভোট পড়েছে ২লাখ ৭৯ হাজার ১৬২ ভোট। যা ভোট কাষ্টিং হয়েছিল শতকরা ৫৯ দশমিক ৬৪ শতাংশ।  


জেলা প্রশাসন কার্যালয়ের সন্মেলন কক্ষে চুড়ান্ত ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) নাসরিন সুলতানা, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মুনির হোসেন প্রমুখ।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ