• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে
বিলাইছড়িতে জেএসএস, কাপ্তাই ও রাজস্থলী আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 May 2024   Tuesday

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে রাঙামাটির তিন উপজেলায় চেয়ারম্যান পদে বিলাইছড়ি উপজেলায় জেএসএস সমর্থিত প্রার্থী , কাপ্তাই ও রাজস্থলী উপজেলায় আওয়ামীলীগ প্রার্থী বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

জানা গেছে, বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে জেএসএস সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বীরোত্তম তঞ্চঙ্গ্যা দোয়াত কলম প্রতীক নিয়ে ৬৭০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্ধি আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অভিলাষ তঞ্চঙ্গ্যা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮২৯ ভোট। এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বঙ্কিম চন্দ্র তঞ্চঙ্গ্যা মোট ৫৯০০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সোনা লাল তঞ্চঙ্গ্যা টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩০৯ ভোট।  নারী ভাইস চেয়ারম্যান পদে সুদীপ্তা তঞ্চঙ্গ্যা মোট  ৬২৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উৎপলা চাকমা পেয়েছেন ৫২০৪ ভোট।

কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়াত কলম প্রতীকে উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দীন পেয়েছেন ৭ হাজার ৩৬২। তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী আনারস প্রতীকে আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী পেয়েছেন ৬ হাজার ৯৭৩ ভোট। এছাড়া চেয়ারম্যান পদে অপর চেয়ারম্যান প্রার্থী ঘোড়া প্রতীক নিয়ে সুব্রত বিকাশ তনচংগ্যা জটিল পেয়েছেন ৬ হাজার ৪৭ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সুইপ্রæ মারমা ৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বেসরকারীভাবে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবদুল হাই খোকন পেয়েছেন ৮ হাজার ২৮৭ ভোট ও অপর প্রার্থী মো. কামাল উদ্দিন পেয়েছেন ৩ হাজার ২৯২ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিউটি হোসেন ১০ হাজার ৩৯৯ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি ফারহানা আহমেদ পপি পেয়েছেন ৯ হাজার ২৪৮ ভোট।
রাজস্থলী উপজেলায় চেয়ারম্যান পদে আনারস প্রতীকে উবাচ মারমা পেয়েছেন ৭ হাজার ৭৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজ উদ্দিন রানা দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ২ হাজার ১৮ ভোট। রাজস্থলী উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে হারাধন কর্মকার ও মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমী খিয়াং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ