• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুর দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Feb 2022   Saturday

প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সুনিশ্চিত করে আদিবাসীদের স্ব-স্ব মাতৃভাষায় প্রাথমিক শিক্ষা চালুসহ পার্বত্য চুক্তির পূর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে শনিবার রাঙামাটিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পাহাড়ী ছাত্র পরিষদ।


আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙামাটি সরকারী কলেজ গেইট সামনে পাহাড়ী ছাত্র পরিষদ কলেজ শাখার উদ্যোগে ঘন্টাব্যাপী মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধন কর্মসূচি চলাকালে সমাবেশে পাহাড়ী ছাত্র পরিষদ রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি সুমন চাকমার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমন মারমা। অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবী তঞ্চঙ্গ্যা, পাহাড়ী ছাত্র পরিষদের জেলা শাখার সহ-সভাপতি জিকো চাকমা, রাঙামাটি সরকারী কলেজের শিার্থী সোনারিতা চাকমা। স্বাগত বক্তব্য রাখেন পাহাড়ী ছাত্র পরিষদের রাঙামাটি সরকারী কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক সুনীতি বিকাশ চাকমা। মানববন্ধনে কলেজের শিক্ষার্থীসহ পাহাড়ী ছাত্র পরিষদের নেতাকর্মীরা অংশ নেন।


মানববন্ধনের সংহতি বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রাঙামাটি জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সাগর ত্রিপুরা নান্টু বলেন, ‘১৯৯৭ সালের ২ ডিসেম্বরে হওয়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির মৌলিক বিষয়গুলো যথাযথ বাস্তবায়িত হয়নি। আজ পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ার কারণে যথাযথ সংরণের উদ্যোগ না থাকায় পার্বত্যঞ্চলের ভিন্ন ভাষাভাষী আদিবাসী মানুষগুলো তাদের ভাষা,সংস্কৃতিগুলো হারাতে বসেছে।

 

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি  সুমন মারমা  আদিবাসীদের মাতৃভাষাকে উপেক্ষা করা হয়েছে বলে অভিযোগ করে বলেন,  ২০১০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতিতে আদিবাসী জাতিসমূহের মাতৃভাষা প্রাথমিক ও প্রাক প্রাথমিক  পর্যােয়ে শিক্ষা লাভের কথা থাকলেও বাস্তবে তার কোন প্রতিফলিত হচ্ছে না। 


তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামরে শান্তি উন্নয়ন ও শিক্ষা সংকটের একমাত্র সামাধান হচ্ছে পার্বত্য চুক্তি বাস্তবায়ন করা। কিন্তু তা বাস্তবায়ন না করে উল্টো অধিকার হরণ করা হচ্ছে।  তাই আজকে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থা জীর্ন -শীর্ন। অবস্থা। অথচ  সরকার সেদিকে সুনজর না দিয়ে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাথে কোন প্রকার আলোচনা না করে তড়িঘড়ি রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকল কলেজ স্থাপন করে পার্বত্য চট্টগ্রামের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে  শাক দিয়ে মাছ ঢেকে রাখার চেষ্টা করছে।

 

তিনি পার্বত্য চট্টগ্রামরে সকল সমস্যা সমাধানরে জন্য র্পাবত্য চট্টগ্রাম চুক্তি র্পূণাঙ্গ ও যথাযথ বাস্তবায়নসহ সকল আদবিাসীদরে মাতৃভাষায় প্রাথমকি র্পযায় র্পযন্ত শিক্ষা ব্যবস্থা চালুর দাবি জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ