• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে আওয়ামীলীগের তৃণমূল প্রতিনিধি সভায় মাহবুব উল হানিফ
পাহাড়ে অবৈধ অস্ত্র পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সন্ত্রাসীদের প্রতি আহবান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 21 Mar 2022   Monday

পাহাড়ে বিভিন্ন সংগঠনের নামে যারা অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাস, খুন ও চাঁদাবাজী করছে তাদের অস্ত্রের পথ পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন  আওয়ামীলীগের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ।  তিনি বলেন, সরকারের সাথে পার্বত্য চুক্তি করে আবার পকেটে অস্ত্র রেখে দিয়ে সরকারের সাথে ধোকা দেয়া হয়েছে। দ্রুত অস্ত্র পরিহার করা না হলে পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র উদ্ধারে জোড়ালো অভিযান চালিয়ে  সন্ত্রাসীদের নিশ্চিন্ন করা হবে বলে তিনি হুশিয়ারী করেন।


সোমবার দুপুরে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইনস্টিটিউটে জেলা আওয়ামীলীগের  তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


মাহবুব উল আলম হানিফ আরো বলেন, ১৯৯৭ সালে ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তির মাধ্যমে পাহাড়ে শান্তি ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাহাড়ের দুর্গম এলকাগুলো এখন পরিকল্পিত উন্নয়নের ছোঁয়ায় ঝলমল করছে। কিন্তু সন্ত্রাস ও চাঁদাবাজি উন্নয়নের এই গতি শ্লথ করে দিচ্ছে। জনকল্যাণের স্বার্থেই এই অবস্থা চলতে দেয়া যায় না। তিনি পাশাপাশি পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে তুলমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে কাজ করে যাওয়ার আহ্বার জানান।


তিনি বলেন, পাহাড়ে অশান্তির বীজ বপন করেছিলেন জিয়াউর রহমান। সেই থেকে পাহাড়ে অশান্তি চলেছে। সেই ধারাবাহিকতায় বিএনপি এখনো চক্রান্ত করে যাচ্ছে, তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে।


রাঙামাটি জেলা আওয়ামীলীগের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এর সভাপতিত্বে  বিশেষ অতিথির বক্তব্যে দেন জাতীয় সংসদের হুইফ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার উপ কমিটির সদস্য আমিনুল ইসলাম আমিন ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ সিরাজুল মোস্তফা, সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।


সম্মেলনে রাঙামাটি ১০ উপজলার ৫০ টি ইউনিয়ন তৃণমুল প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন। তৃণমুল প্রতিনিধি সভায় আগামী ২৪ মে রাঙামাটি জেলা আওয়ামীলীগের ত্রিবার্ষিক সম্মেলনের ঘোষণা দেয়া হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ