• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে কমিউনিস্ট পার্টির সম্মেলন অনুষ্ঠিত
সমীর কান্তি দে সভাপতি ও অনুপম বড়ুয়া শংকর সাধারণ সম্পাদক নির্বাচিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Jan 2022   Sunday

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাঙামাটি জেলা শাখার ষষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার জেলা কমিউনিস্ট পার্টির কার্যালয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। এতে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সমীর কান্তি দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও প্রখ্যাত শ্রমিকনেতা বীর মুক্তিযোদ্ধা মৃণাল চৌধুরী। প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর, সহকারী সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি। প্রথম অধিবেশনের সঞ্চালনা করেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য সৈকত রঞ্জন চৌধুরী। এসময় জেলা কমিউনিস্ট পার্টি, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন ও উদীচীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এসময় প্রধান অতিথি প্রখ্যাত শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা মৃণাল চৌধুরী বলেন, ‘দ্বি-দলীয় বৃত্ত ভেঙে বিকল্প শক্তি গড়তে হবে। অবশ্যই সেই শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের ও প্রগতিশীল শক্তি হবে। এর জন্য কমিউনিস্ট পার্টিকে লড়াই-সংগ্রাম জারি রাখতে হবে। দেশ স্বাধীনের এই ৫০ বছরে বারবার শাসক দলের পরিবর্তন হলেও তাদের শোষণের চরিত্র বদলায়নি। পৃথিবীতে দুইটি পক্ষ রয়েছে- একটি শাসক আরেকটি শোষিত। শোসকরা ক্ষমতায় এসে জনগণকে বারবার শোষণই করছে। তারা সাম্রাজ্যবাদী ও করপোরেট পুঁজিপতিদের তোষণ করে রাষ্ট্র পরিচালনা করছে; নিজেদের গদি ঠিক রাখছে। যেখানে মেহনতী মানুষের স্বার্থরক্ষা হচ্ছে না।’ অন্যান্য বক্তারা বলেন, কমিউনিস্ট পার্টি মেহনতী মানুষের জন্য আজীবন কাজ করে যাচ্ছে। যতদিন পর্যন্ত পৃথিবী থেকে বৈষম্য, শোষণ দূর হবে না; ততদিন পর্যন্ত পৃথিবীর দেশে-দেশে কমিউনিস্টরা লড়াই জারি রাখবেন। আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই জারি রাখতে হবে।

 

আলোচনা সভা শেষে বিকালে সম্মেলনের দ্বিতীয় অধিবেশন কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশনে আবারও সমীর কান্তি দে’কে সভাপতি ও অনুপম বড়ুয়া শংকর’কে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ