• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে একশ শিক্ষা প্রতিষ্ঠানকে মাল্টিমিডিয়া ক্লাশ রুম সিষ্টেম হস্তান্তর

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2022   Wednesday

বুধবার রাঙামাটিতে দুর্গম একশ শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাশ রুম সিষ্টেম হস্তান্তর করা হয়েছে। শিক্ষা ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে মেয়ে শিশু ও নারীর মতায়ন কম্পোনেন্ট, এসআইডি-সিএইচটি প্রকল্পে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ইউএনডিপির একটি যৌথ প্রকল্পের আওতায় এ মাল্টিমিডিয়া সিস্টেম হস্তান্তর করা হয়।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সন্মেলন কে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব মাল্টিমিডিয়া সিষ্টেম বিভিন্ন বিদ্যালয়ের প্রধানদের হাতে তুলে দেন খাদ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।


রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, জেন্ডার ইনকুসিভ ইউএনডিপির কাস্টার চীফ ঝুমা দেওয়ান এবং এটুআই এর ইনোভেশন এক্সপার্ট তৌফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন এসআইডি-সিএইচটি-ইউএনডিপি ও জেলা পরিষদের যৌথ উদ্যোগে পরিচালিত কার্যক্রমের ফোকাল পার্সন অরুনেন্দু ত্রিপুরা।

 

এটুআই এর ইনোভেশন এক্সপার্ট তৌফিকুর রহমান মাল্টিমিডিয়া ক্লাশ রুম সরঞ্জাম ব্যবহারের একটি ডেমো প্রদর্শন করেন। তিনি বলেন, ১৫০০ শিক্ষা কনটেন্ট এর মাধ্যমে এ কাসরুমের কার্যক্রম পরিচালিত হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই থেকে এ শিক্ষা কনটেন্টগুলো তৈরি করা হয়েছে।


সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, যুগের সাথে তাল মিলিয়ে আমাদের শিক্ষাব্যবস্থাকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইজেশনের মাধ্যমে এটা করা সম্ভব। তিনি বলেন, পরীক্ষামূলকভাবে ১০০টি স্কুলে মাল্টিমিডিয়া কাশরুম কার্যক্রম সফল হলে পরবর্তীতে পরিষদ থেকে এ ধরনের কার্যক্রম সম্প্রসারণে উদ্যোগ গ্রহণ করা হবে। উন্নয়নের সঙ্গে শিক্ষকদের একটি বড় ভূমিকা  রয়েছে। সরকারের আন্তরিকতা আছে। উদ্যোগ আমাদেরকে নিতে হবে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইজেশনের পদক্ষেপ হিসাবে মাল্টিমিডিয়া কাশরুম ধারণাটি রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করবে। পাঠ্য বইকে ডিজিটাইজ করা এবং এর মাধ্যমে শিক্ষা গ্রহণ কোমলমতি শিশুদের শিক্ষায় উৎসাহিত করবে। তিনি বলেন, এ ধরনের পদ্ধতি ব্যবহার করে পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসমূহের মাতৃভাষায় শিক্ষাদান কার্যক্রম চালু করা যায় কিনা এ সম্ভাবনা যাচাই করতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ