• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত
হিল কালচারাল ফোরাম নামে নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্নপ্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Apr 2022   Friday

শুক্রবার  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জুম্ম শিক্ষার্থী পরিবারের উদ্যোগে বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব  অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ২৭ সদস্য বিশিষ্ট নতুন সাংস্কৃতিক সংগঠন " হিল কালচারাল ফোরাম" ঘোষণা করা হয়।

 

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের চাকমা, মারমা, রাখাইন, ত্রিপুরা, গারো জাতিসত্তাদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের  উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। এতে প্রধান অতিথি  ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের সম্মানিত ডিন প্রফেসর ড. মাহবুবুল হক। বিশেষ অতিথি ছিলেন রেজিস্টার প্রফেসর এস এম মনিরুল হাসান, সহকারী প্রক্টর গোলাম কুদ্দুস লাবলু এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী। এসময় বিশ্ববিদ্যালয়ের  অন্যান্য বিভাগের  শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সন্তু চাকমা এবং উদ্ভিদ বিদ্যা বিভাগের শিক্ষার্থী শ্রেয়া চাকমা।

 

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেষে ২৭ সদস্য বিশিষ্ট নতুন সাংস্কৃতিক সংগঠন " হিল কালচারাল ফোরাম" ঘোষণা করা হয়। এতে  নৃবিজ্ঞান বিভাগের  দ্বিতঅয় বর্ষের শিক্ষার্থী প্যাশন চাকমা সভাপতি এবং ফিন্যান্স বিভাগের  প্রথম বর্ষের মেধাবী শিক্ষার্থী রিক্তা চাকমা সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

উদ্বোধকের বক্তব্যে উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার প্রথমবার বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব করছে। এই বিশ্ববিদ্যালয় বহু জাতিসত্তার বৈচিত্র্যময় সংস্কৃতির মিলনকেন্দ্র। এই দেশে বসবাসরত সকল জাতিসত্তার সংস্কৃতিকে উর্ধ্বে তুলে ধরতে হবে।" তিনি আয়োজক কমিটি`কে সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য ধন্যবাদ এবং প্রতিবছর এই আয়োজনের আহ্বান জানান।

প্রধান অতিথি ড. মাহবুবুল হক ইতিহাসের স্মৃতিচারণা করে বলেন, ব্রিটিশ আধিপত্যবাদের বিরুদ্ধে পাহাড়ি জাতির প্রতিরোধ সংগ্রাম গৌরবের এবং বীরত্বের। এই পাহাড়ি জাতিগুলোর ঐতিহ্য ও বৈচিত্র্যময় সংস্কৃতি চর্চা, সংরক্ষন বৃদ্ধি এবং দেশবাসীর কাছে তুলে ধরতে হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জুম্ম শিক্ষার্থী পরিবারের সভাপতি রনেল চাকমা বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার ক্যাম্পাসে প্রতি বছর নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক পিকনিক ও মিলনমেলা আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাঠচক্র ও ম্যাগাজিন সম্পাদনাসহ, বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পরিচালনাসহ বন্ধের দিনগুলোতে পাহাড়ের দুর্গম অঞ্চলে শিক্ষা বিস্তার ও মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারের ক্যাম্পাসে প্রথমবারের মতন "বৈ-সা-বি ও সাংস্কৃতিক বৈচিত্র্য উৎসব অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সাংস্কৃতিক সংগঠনের আত্নপ্রকাশ করেছে।

--প্রেস বিজ্ঞপ্তি।








সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ