• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    
 
ads

সাংবাদিক ফজলে এলাহিকে গ্রেপ্তারের প্রতিবােদে খাগড়াছড়িতে মানববন্ধন

ষ্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jun 2022   Wednesday

রাঙামাটির সাংবাদিক দৈনিক পার্বত্য চট্টগ্রাম  সম্পাদক ও কালের কণ্ঠের প্রতিনিধি ফজলে এলাহিকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারের প্রতিবাদের বুধবার খাগড়াছড়িতে মানববন্ধন করা হয়েছে।
 
খাগড়াছড়ির সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।মানববন্ধনে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের অর্থ সম্পাদক চ্যানেল টোয়েন্টিফোর এর প্রতিনিধি নুরুচ্ছাফা মানিক এর সঞ্চালনায় খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী সভাপতিত্বে ঘন্টা ব্যাপী  মানববন্ধনে বক্তব্য রাখেন, পানছড়ি প্রেস ক্লাবের সাবেক সভপতি নুতন ধন চাকমা, দীঘিনালা প্রেস ক্লাবের সদস্য উজ্জল চৌধুরী, ইন্ডিপেনডেন্ট টিভির প্রতিনিধি সমির মল্লিক, যমুনা টিভির প্রতিনিধি শাহরিয়ার ইউনুছ, টিভি জার্নালিজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া।
 
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ মিছিল করেন সাংবাদিকরা। মিছিলটি সাংবাদিক ইউনিয়নে কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শাপলা চত্তর ঘুরে একি জায়গা এসে শেষ হয়।
 
মানববন্ধন থেকে অবিলম্বে ফজলে এলাহিকে  নিঃশর্ত মুক্তি দাবী  ও ডিজিটাল নিরাপত্তা আইনকে কালো আইন দাবী তা বাতিলের দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ