• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    
 
ads

ইউপিডিএফের `রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত` বক্তব্যে জনসংহতি সমিতির প্রতিবাদ

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Jul 2022   Friday

পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমাকে (সন্তু লারমা)  নিয়ে মানববন্ধনে যে বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ আক্রমণাত্মক, বিদ্বেষমূলক ও রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলে তার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


শুক্রবার পার্বত্য চট্টগ্রাম  জন সংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার  স্বাক্ষরিত এক বিবৃতিতে এই  নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।


বিবৃতিতে বলা হয়, গেল ২০ জুলাই হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের ব্যানারে পার্বত্য চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্তৃক রাঙামাটিতে  সন্তু লারমা-কে খুনী’, ‘সন্ত্রাসীদের গডফাদার, ‘জাতীয় কুলাঙ্গার’, ‘দালাল’ ইত্যাদি আখ্যায়িত করে। পাশাপাশি খুনের রাজনীতি বন্ধ ও ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের আহ্বানে’ শীর্ষক ব্যানার নিয়ে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠানে উস্কানিমূলক, উগ্র ও অসৌজন্যমূলক শ্লোগান ও বক্তব্যের প্রতি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দৃষ্টি আকর্ষিত হয়েছে।


উক্ত মানববন্ধনে যে বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভাওতাবাজি ও জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয় বলে দাবী করে বিবৃতিতে আরো বলা হয়, ইউপিডিএফ পার্বত্য অধিবাসীদের অধিকারের সনদ পার্বত্য চুক্তিকে কালো চুক্তি বলে আখ্যায়িত করেছে এবং চুক্তি বিরোধীতার মধ্যেই যার জন্ম সেই ইউপিডিএফ এখনো একই অবস্থানে রয়ে গেছে। তারা চুক্তি বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ও চুক্তি স্বাক্ষরকারী জন সংহতি সমিতির নেতৃত্বকে ধ্বংস করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
বিবৃতিতে বলা হয়, কায়েমি স্বার্থবাদী একটি বিশেষ মহল কর্তৃক চুক্তি বিরোধী ও জুম্মস্বার্থ পরিপন্থী যে গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে সেই মহলেরই নির্দেশে এবং তারই অংশীদার হিসেবে চুক্তিবিরোধী ইউপিডিএফ কর্তৃক উক্ত দুই সংগঠনকে ব্যবহার করে এই ধরনের ষড়যন্ত্রমূলক মানববন্ধনের নাটক মঞ্চস্থ করা হয়েছে। মানববন্ধনে যে বক্তব্য দেওয়া হয়েছে তা সম্পূর্ণ ভাওতাবাজি ও জনগণকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র ছাড়া আর কিছু নয়।  


বিবৃতিতে অবিলম্বে ইউপিডিএফের এহেন বক্তব্য প্রত্যাহার ও পরিহার  করে জুম্ম জাতি ও পার্বত্য অধিবাসীদের সামগ্রিক স্বার্থে চুক্তি বিরোধী ও জুম্ম স্বার্থ পরিপন্থী ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসে জনসংহতি সমিতির নেতৃত্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নসহ আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য আহŸান জানানো হয়েছে।


উল্লেখ্য, গেল ২০ জুলাই রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সামনের সড়কে পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির  সভাপতি সন্তু লারমার প্রতি ভ্রাতৃঘাতী সংঘাত বন্ধের দাবি জানিয়ে ইউপিডিএফের সহযোগী দুই সংগঠন হিল উইমেন্স ফেডারেশন ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ মানববন্ধন করে।
--প্রেস বিজ্ঞপ্তি।

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ