• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা কৃষকলীগের বর্ধিত সভা
পাহাড়ে আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করতে এখনো নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে-দীপংকর তালুকদার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Jul 2022   Sunday

খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি পাহাড়ে আওয়ামীলীগ দলকে নিশ্চিহ্ন করতে এখনো নানা ষড়যন্ত্র অব্যাহত রয়েছে অভিযোগ করেছেন।

 

তিনি বলেন, আঞ্চলিক সংগঠনগুলো চায় না পাহাড়ে কেউ আওয়ামীলীগ করুক। তাই তারা একের পর এক আওয়ামীলীগের নেতাকর্মীদের হত্যা করছে। তাই পাহাড়ের অবৈধ অস্ত্র উদ্ধার করা না হলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন হওয়া কঠিন হয়ে পড়বে। তাই দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনের প্রতি আবারো জোর তৎপরতা বাড়ানোর দরকার।


রোববার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে জেলা কৃষক লীগের বর্ধিত সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জেলা কৃষকলীগের সভাপতি জাহিদ আকতারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আকবর আলী চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রæ চৌধুরী, কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এ্যাড. উম্মে হাবিবা, আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক আরমান চৌধুরী, কেন্দ্রীয় কমিটির সদস্য শান্তনা চাকমা, জাতীয় পরিষদ সদস্য নিশীথ বরন তালুকদার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষকলীগ জেলা কমিটির সাধারন সম্পাদক উদয় শংকর চাকমা। বর্ধিত সভায় উপজেলা ও ইউনিয়ন কৃষকলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

 

দীপংকর তালুকদার এমপি আরো বলেন, আওয়ামীলীগ সরকার মতায় আসার বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদ নেতৃত্বের কারনে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে এবং সারাদেশে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। সরকারের উন্নয়নের এই ধারাকে অব্যাহত রাখতে সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার আহবান জানান তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ