• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2023   Sunday

রাজগুরু অগ্রবংশ মহাথেরোর স্মৃতি ধরে রাখতে সম্প্রতি রাঙামাটির বিলাইছড়িতে রাইংখ্যং এ রাজগুরু অগ্রবংশ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় উদ্বোধন করা হয়েছে। 
 
রাজগুরু অগ্রবংশ শিশু সদন পরিচালনা কমিটির আয়োজনে বিদ্যালয়টি উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। পরে বিদ্যালয় প্রতিষ্ঠা ও পরিচালনা কমিটি গঠনের জন্য বিদ্যালয় কক্ষে  এক মত বিনিময় সভার আয়োজন করা  হয়।  সভায় সভাপতিত্ব করেন  রাজগুরু অগ্রবংশ শিশু সদন এর পরিচালক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং পার্বত্য ভিক্ষু সংঘ বিলাইছড়ি  উপজেলা শাখার সভাপতি  আর্য্যলঙ্কার মহাথের। এছাড়াও অন্যান্যদের মধ্যে   উপস্থিত ছিলেন  উপজেলা মহিলা  ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি পুষ্প মোহন চাকমা,  সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমৃত সেন তঞ্চঙ্গ্যা ও ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও হেডম্যান এসোসিয়েশন এর সভাপতি শান্তি বিজয় চাকমা প্রমূখ। 
 
 
সভায়  আর্য্যলঙ্কার মহথেরোকে সভাপতি করে ৩১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ বিদ্যালয় পরিচালনা  কমিটি গঠন করা হয়।  আগামী বছর (২০২৪) জানুয়ারি  থেকে বিদ্যালয়টির ক্লাস চালু করা হবে । বিদ্যালয়টি সুন্দরভাবে পাঠদান ও পরিচালনার জন্য সকলের প্রতি সার্বিক সহযোগিতা কামনা করা হয়। মূলত প্রয়াত রাজগুরু অগ্রবংশ মহাথের ভান্তের স্মৃতি ধরে রাখা জন্য এই নিম্ন মাধ্যমিক ও পরে  মাধ্যমিক পর্যায়ে শিক্ষা কার্যক্রম চালু করার জন্য বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ