• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাবিপ্রবিতে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2023   Wednesday

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) উদ্যোগে বুধবার রাঙামাটি স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত হয়েছে।

 

 

রাবিপ্রবির দীপংকর তালুকদার ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ধীমান শর্মা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। এছাড়া রাবিপ্রবি’র রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলমসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  অনুষ্ঠান সঞ্চালনা করেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশের প্রকল্প ও যোগাযোগ শাখার বিভাগীয় প্রধান প্রকৌশলী কাজী তারানা।

 

এছাড়া মেলায় দক্ষতা উন্নয়নঃ প্রস্তুতি, চ্যালেঞ্জ ও করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন কোডার্স ট্রাষ্ট বাংলাদেশ এর মেন্টর এবং ওয়েব ডেভেলপমেন্ট স্পেশালিস্ট সিফাত তানভীর, মার্কেট প্লেস এবং তার ইতিবৃত্তান্ত বিষয়ে উপস্থাপন করেন কোডার্স ট্রাষ্ট বাংলাদেশ এর মেন্টর মনোয়ার হোসেন, ফ্রিল্যান্সিংঃ সম্ভাবনা ও সবচেয়ে চাহিদা সম্পন্ন দক্ষতা নিয়ে উপস্থাপন করেন কোডার্স ট্রাষ্ট বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম এ জি ওসমানী। এছাড়া মেলায় বিশ্ববিদ্যালয়ের উপস্থিত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের প্রশ্ন উত্তর পর্ব নিয়ে ছিল নানা ধরনের আয়োজন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ২০০ শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, এখন যুগটা হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবের যুগ। এ যুগে ঠিকে থাকতে হলে প্রযুক্তি ক্ষেত্রে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে হবে। তা না হলে প্রতিযোগিতায় ঠিকে থাকা অনেক চ্যালেঞ্জ হয়ে যাবে।

 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল চট্টগ্রামের আঞ্চলিক পরিচালক প্রকৌশলী মো. ফিরোজ আলম বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। দেশ এখন অনেক প্রযুক্তি নির্ভর । এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাকরির পেছনে না ছুটে নিজেকে চাকরিদাতা হিসেবে গড়ে তুলতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ