• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাউখালীতে ওয়ার্ড আওয়ামীলীগের ৩কর্মীকে অপহরণের অভিযোগ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Jan 2024   Monday

সোমবার রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের দুর্গম বড় আমছড়ি এলাকা থেকে ওয়ার্ড আওয়ামীলীগের ৩কর্মীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। অপহৃতরা হলেন,চাখিয়াই মং মারমা(২২), বাদ মারমা(৩৩) ও চিংথোয়াই প্রু মারমা(৩৮)। নির্বাচনে নৌকার পক্ষে কাজ করায় তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ।


স্থানীয় গ্রামবাসী সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রাথী দীপংকর তালুকদারের পক্ষে এলাকায় নির্বাচনী কাজ করেছিলেন কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী চাখিয়াই মং মারমা, বাদ মারমা ও চিংথোয়াই প্রু মারমা। অপহরণকারী র্নিচনী প্রচার-প্রচারনা থেকে বিরত থাকার জন্য বলে আসছিল। কিন্তু কোন কথা কর্নপাত না করায় তাদের তিনজনকে অপহরণ করে দুর্বৃত্তরা। এলাকাটি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর নিয়ন্ত্রিত। ইউপিডিএফ নির্বাচন বর্জনের ঘোষনা দিয়েছিল। অপহৃতরা কলমপতি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ কর্মী বলে জানা গেছে।


কাউখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা সত্যতা স্বীকার জানান, ইউপিডিএফ নির্বাচন বর্জন করেছিল এবং এলাকাটি তাদের নিয়ন্ত্রিত। নির্বাচনে নৌকার পক্ষে কাজ না করতে তাদের বাধা দেওয়া হয়েছিল। সে কারণেতাদের অপহরণ করা হয়েছে বলে ধারনা। তবে অপহৃতদের উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।


এ ব্যাপারে ইউপিডিএফের  মূখপাত্রঅংগ্য মারমা জানান, অপহরণের কোনো প্রশ্নই উঠে না। দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই তাই আমরা নির্বাচন বর্জন করেছি। এতে আমাদের কারোর সাথে বা কোনো প্রার্থীর সাথে শত্রæতা নেই। তাই অপহরণের বিষয়টি অবাঞ্ছিত। তিনি উল্টো তাদের নেতাকর্মীদের উপর নতুন করে আইন-শৃঙ্খলা বাহিনী অপারেশন নামে হয়রানি পরিকল্পনা করছে।


কাউখালী থানার ওসি রাজিব চন্দ্র কর অপহরণের বিষয়টি শুনেছি উল্লেখ করে জানান,এখনো কেউ এ ব্যাপারে অভিযোগ করতে আসেননি। আসলে পুলিশ ব্যবস্থা নেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ