• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাবিপ্রবিতে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jan 2024   Wednesday

বুধবার যথাযোগ্য মর্যাদায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(রাবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবন কক্ষে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি`র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতা। রাবিপ্রবি`র প্রক্টর (ভারপ্রাপ্ত) ও ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের চেয়ারম্যন ড. নিখিল চাকমার সভিাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা এবং হিসাব দপ্তরের পরিচালক মো: নূরুজ্জামান। বক্তব্য রাখেন ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড.সুপ্রিয় চাকমা, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান,ছাত্রী হলের প্রভোস্ট এবং শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহনা বিশ্বাস, অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি ও সহকারী রেজিস্ট্রার (একাডেমিক)  মাহবুব আরা এবং রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট  মো: কামাল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাবিপ্রবি`র জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো: সাইফুল আলম। আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

 

সভার শুরু আগে রাবিপ্রবির  ভাইস চ্যান্সেলর, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স এসোসিয়েশন এবং কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন। এর আগে দিবসটি উপলক্ষে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি  বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ থেকে  শুরু করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা ঘুরে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার ভবন সামনে গিয়ে  শেষ হয়।  

 

বিশেষ অতিথির বক্তব্যে প্রো-ভিসি বলেন, জাতির পিতা মুক্তিযুদ্ধের প্রত্যয় নিয়ে অসাম্প্রদায়িক দেশ গড়ার স্বপ্ন দেখেন। কিন্তু ঘাটকদের নির্মমভাবে হত্যায় তার এ স্বপ্ন থেমে যায়। কিন্তু বর্তমানে তার উত্তরসূরী কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর পরিশ্রমে দেশ এখন অনেক উন্নত হয়েছে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নে এগিয়ে যাচ্ছে।

 

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, জাতির পিতার কথা কখনো বলে শেষ করা যাবেনা। বাঙালী এই বিশ্বে যতদিন বেঁচে থাকবে ততদিন তাঁকে স্মরণ করবেন। বাঙালির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এই স্বাধীনতার জন্য তিনি তিনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। তারপরেও তিনি মাথা নত করেননি।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ এই সোনার বাংলাদেশ গড়ার জন্য তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

তিনি আরো বলেন, দেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আগামী ২০৪১ সালের ভিশন স্মার্ট বাংলাদেশ হয়ে প্রযুক্তিতে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পারি এজন্য সবার কাছে আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ