• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jan 2024   Saturday

মামলার গতিশীলতা ও সমন্বয় আনতে শনিবার রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত সন্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন রাঙামাটির চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: আবু হানিফ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ শাহাব উদ্দিন, ট্যুরিষ্ট পুলিশ সুপার মহিউল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্টেট ফাতেমা বেগম মুক্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিজয় কুমার জোয়াদ্দার, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ) শাহ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার(সদর)মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মিহির বরণ চাকমাসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, দশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা, নিরাপদ খাদ্য, সমাজ সেবা, টেলিকম বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

সম্মেলনে ডিজিটাল এভিডেন্স বিষয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  মোঃ আবু হানিফ একটি তথ্যবহুল আলোচনা করেন এবং মাল্টিমিডিয়া স্লাইড প্রদর্শন করেন। পরে উপস্থিত সকলে একটি উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন। এতে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অংশ গ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

 

সভায় রাঙামাটিতে ডিজিটাল এভিডেন্স, পর্নোগ্রাফারি আইন, প্রসেস জারী সংক্রান্ত, আলামত উপসস্থাপন ও ব্যবস্থপনা, পুলিশ রিপোট( চার্জশিট ও ফাইনাল রিপোট) নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন মামলা বিষয়ে পুলিশের ডকুমেন্টের ঘাটতিসহ বিভিন্ন মামলা বিষয়ে আলোচনা সভায় ওঠে আসে। এছাড়া সভায় মামলা সংক্রান্ত পুলিশকে আরো ট্রেনিং নিতে এবং চিকিৎসকদের মেডিকেল বোর্ড গঠনের ব্যাপারে সচেষ্টা থাকার আহ্বান করা হয়।

 

অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট  প্রসেস জারী বিধি বিধান বর্ণনা করেন। সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ কর্তৃক করণীয় সম্পর্কে এ সংক্রান্তে সংশ্লিষ্ট আইনের বিধান এবং আদালতের আদেশ মেনে চলার জন্য সকল থানার ওসি এবং সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।

 

সমাপনী বক্তব্যে সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সবাইকে যে যার যার অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্ব পালন করে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্মার্ট বিচারিক সেবা নিশ্চিত করার আহবান জানান।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ