• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

রাঙামাটিতে কারাবন্দিদের সাথে ও লিগ্যাল এইডের প্যানেলের বৈঠক

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Sep 2022   Saturday

কারাবন্দিদের সঙ্গে আইনি সহায়তা প্রদানে শনিবার রাঙামাটিতে কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ সেবার গুনগত মানবৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাঙামাটি জেলা কারাগারে এ ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ।


জেলা কারাগারে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। বৈঠকে জেলা কারাগারের জেলার আতিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা সংস্থার রাঙামাটির প্যানেল আইনজীবী হ্লাথোয়াই প্রু মারমা, মাকসুদা হক, সুস্মিতা চাকমা, সালিমা ওয়াহিদাসহ কারাবন্দিরা উপস্থিত ছিলেন।


এসময় কারাবন্দিরা সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ পেতে ভোগান্তিসহ বিভিন্ন অভিযোগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে উপস্থিত লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা সরাসরি এসব প্রশ্নোত্তর দেন এবং ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে লিগ্যাল এইড সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রæতি ব্যক্ত করেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি খরচে জনগণের দোরগোড়ায় আইনগত সহায়তা পৌঁছে দিতে দেশের ৬৪টি জেলায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে জেলা লিগ্যাল এইড কার্যালয় চালু করে বিচার বিভাগ। মূলত আদালতে বিচারাধীন মামলাজট ও দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি এবং স্বল্পসময়ে বিরোধ মীমাংসার লক্ষ্যে সং¯’াটি জেলা পর্যায়ে কাজ করছে। পার্বত্য জেলা রাঙামাটিতেও প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সমন্বয় সভা, উপজেলা-ইউনিয়ন পর্যায়ে লিগ্যাল এইড কমিটি গঠনসহ বিরোধপূর্ণ ভূমি বিরোধ মীমাংসায় কাজ করছে। এছাড়া পারিবারিক ও সামাজিক বিরোধ মীমাংসায় প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।


সূত্র মতে, ২০২১ সালের ৯ ডিসেম্বর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত ৪৮০টি আবেদন জমা হয়। এরমধ্যে ৩০০টির অধিক অভিযোগ আপসে বিরোধ মীমাংসা হয়ে আসছে। প্রায় দুই শতাধিক মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। এছাড়া দুস্থ ও অসহায় পরিবারকে আইনি সহায়তা প্রয়োজনবোধে নিজস্ব প্যানেল আইনজীবী নিয়োগের মাধ্যমে আদালতে মামলা করতে সহায়তা করে আসছে সংস্থাটি।


প্রধান অতিথি বক্তব্যে জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ বলেন, ‘সরকারের পক্ষে জাতীয় আইনগত সহায়তা সং¯’া কারাবন্দি ও সকল নিপীড়িত মানুষকে আইনগত সহায়তার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। আপনারা নিঃসংকোচে ও বিনা খরচে এই সেবা নিতে পারবেন।’
--সম্পাদনা/হিলবিডি২৪/সিআর.

ads
ads
আর্কাইভ