• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী এমপি জ্বরতী তঞ্চঙ্গ্যা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Feb 2024   Wednesday

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান আসন থেকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন  রাঙামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যা।
 
বুধবার আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় জ্বরতী তঞ্চঙ্গ্যাকে মনোনয়ন দেওয়া হয়েছে আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব  বড়ুয়ার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 
 
প্রেস বার্তায়  বলা হয়, প্রধানমন্ত্রীর সরকারী বাস ভবন গণভবনে আওয়ামীলীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সিদ্বান্ত অনুযায়ী  দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। 
 
 এদিকে, বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।  এ তালিকায় তিন পার্বত্য জেলা রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান থেকে সংসদ সদস্য হিসেবে রাঙামাটির জ্বরতী তঞ্চঙ্গ্যার নাম ঘোষনা করা হয়।  জ্বরতী তঞ্চঙ্গ্যা রাঙামাটি সদর উপজেলা ১নং জীবতলী ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
 
 
 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ