• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

স্বপ্ন প্রতিবন্ধীর সভাপতি ত্রিনা চাকমা ও সম্পাদক প্রদীপ চৌধুরী

খাগড়াছড়ি প্রতিনিধি: : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Mar 2024   Sunday

খাগড়াছড়ি সদরের বেতছড়িতে অবস্থিত ‘স্বপ্ন প্রতিবন্ধী সংগঠন’ এবং সংলগ্ন ট্রেনিং সেন্টার পরিচালনা পরিষদের ২০২৪-২০২৬ সালের  নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে সভাপতি ত্রিনা চাকমা ও সাধারণ সম্পাদক প্রদীপ চৌধুরী নির্বাচিত হয়েছেন। 

শনিবার প্রতিষ্ঠানের নিজস্ব ভবনে বর্তমান সভাপতি ও খাগড়াছড়ি সরকারি কলেজ’র সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান’র সভাপতিত্বে  সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কমলছড়ি ইউপ চেয়ারম্যান সুনীল চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড’র অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও বিশিষ্ট লেখক অংসুই মারমা, সমাজকর্মী প্রবৃত্তি কুমার চাকমা, একাত্তর টিভি’র জেলা প্রতিনিধি রূপায়ন তালুকদার, ইউপি সদস্য বিমল তালুকদার, সমাজকর্মী অরিন্দম চাকমা, সংগঠনের প্রতিষ্ঠাতা কিশোর চাকমা প্রমুখ।  সভায সর্বসম্মতিক্রমে সংগঠক ও সমাজকর্মী ত্রিনা চাকমাকে সভাপতি এবং প্রদীপ চৌধুরীকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

নতুন কমিটির সভাপতি ত্রিনা চাকমা কর্মজীবনে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে প্রধান শিক্ষক হিসেবে অবসরপ্রাপ্ত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্বে রয়েছেন। নবনির্বাচিত সাধারন  সম্পাদক প্রদীপ চৌধুরী পেশায় সংবাদকর্মী।

এছাড়া সভায় বিশিষ্ট শিক্ষাবিদ বোধিসত্ত্ব দেওয়ান, ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা, লেখক অংসুই মারমা ও হেডম্যান সাথাউ মারমাকে উপদেষ্টা মনোনীত করা হয়। সংগঠনে ১৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির সহ-সভাপতি প্রবৃত্তি কুমার চাকমা ও অরিন্দম চাকমা, সহ-সাধারন সম্পাদক বিশিষ্ট নারীনেত্রী শাপলা দেবী ত্রিপুরা, কোষাধ্যক্ষ বিমল তালুকদার, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রূপায়ন তালুকদার, তথ্য ও প্রচার সম্পাদক কিশোর কুমার চাকমা, শিক্ষা ও সমাজকল্যাণ সম্পাদক পদে কল্যাণী চাকমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ম্যান্ডেলা চাকমা, দপ্তর সম্পাদক পরিচিতা খীসা, ত্রাণ বিষয়ক সম্পাদক নোবেল চাকমাকে নির্বাচিত করা হয়।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে বিশিষ্ট লেখক ও গবেষক মো: জান-ই আলম, ব্যবসায়ী ও সমাজকর্মী আবুল কালাম আজাদ, সুবর্ণ নাগরিক মো: আবুল কালাম আজাদ, মো: তোফাজ্জ্বল হোসেন ও সুবর্ণ নাগরিক দীপন ত্রিপুরাকে মনোনয়ন প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০১৮ সালে বেতছড়ি এলাকায় দুর্ঘটনায় আহত শিক্ষিত তরুণ কিশোর চাকমা’র উদ্যোগে প্রতিষ্ঠিত এই স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জেলার সমাজ অনুরাগী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের গভীর সংযুক্তত রয়েছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ