• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

সুখ-শান্তি কামনায় বালুখালীবাসীর মহাসংঘদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2024   Friday

দেশের ও পার্বত্য চট্টগ্রামে সুখ-শান্তি-সমৃদ্ধি কামনা করে শুক্রবার রাঙামাটি রাজ বন বিহারে প্রথমবারের মতো বালুখালী ইউনিয়নবাসীর সার্বজনীনন মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে।

বিহার প্রাঙ্গনে আয়োজিত মহাসংঘ দান অনুষ্ঠানে ধর্মীয় দেশন রাঙামাটি রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, সিনিয়র ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির ও ইন্দ্রগুপ্ত মহাস্থবির। এতে অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন বিহার পরিচালনা কমিটির সভাপতি গৌতম দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, বালুখালী ইউপি চেয়ারম্যান অমর চাকমা, সাবেক ইউপি চেয়ারম্যান বিজয়গিরি চাকমা প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে বৌদ্ধ সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধ মূর্তি দান,অষ্টপরিস্কার দান,হাজার প্রদীপ দান, বিশ^ শান্তি প্যাডোগা নির্মানার্ধে অর্থদানসহ নানানবিধ দান করা হয়। অনুষ্ঠানে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

রাজ বন বিহারের ভিক্ষু সংঘের প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির তার ধর্ম দেশনায় ভগবান বুদ্ধ ও বনভান্তের উপদেশের উদ্বৃত্তি দিয়ে বলেন, মানুষের দুটি সত্বাার মধ্যে একটি হলো প্রজ্ঞাবান ও অপরটি দুষ্প্রাজ্ঞ্য। প্রজ্ঞানবানরা দুঃখহীন, দুঃখনিরোধ, দুঃখনিরোধের কারণ উপায়গুলো জানেন তথা তাদের মধ্যে চারি আর্যসত্যর জ্ঞান রয়েছে। আর দুষ্প্রাজ্ঞরা দুঃখহীন, দুঃখনিরোধ, দুঃখনিরোধের কারণ উপায়গুলো জানেন না। দুষ্প্রাজ্ঞদের জ্ঞান থাকলেও তদের মধ্যে খারাপ জ্ঞান, কুবুদ্ধি, কুকৌশল ও মানুষকে ঠকায়। যার কারণে তারা নরকে যায়। তাই দুষ্প্রাজ্ঞ না হয়ে প্রজ্ঞানবান হওয়া দরকার বলে সবাইকে তিনি হিতোপোদেশ দেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ