• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

অজিতা মহাথের ভান্তের ৯০ তম জন্ম জয়ন্তি ও ১১তম গুরু পূজা উদযাপন

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Feb 2025   Sunday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলাধীন ফারুয়া ইউনিয়নের উলুছড়ি সদ্ধর্ম রত্ন বৌদ্ধ বিহারের আচরিয় গুরু ও পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ ও ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ কর্তৃক “মৈত্রী প্রদীপ“ উপাধিতে ভূষিত, পরম গুরু ভদন্ত অজিতা মহাথের (ধ্যান ভান্তে) রোববার ৯০তম জন্মজয়ন্তী ও ১১তম গুরু পূজা উদযাপন করা হয়েছে।

উলুছড়ি সদ্ধর্ম রত্ন বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গণে পূজানুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে প্রথম পর্বে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে উদ্বোধনী ধর্মীয় সঙ্গীত, গুরু বন্দনা, পঞ্চশীল প্রার্থনা, বুদ্ধপূজা, বুদ্ধমূর্তিদান, সংঘদান, পিন্ডদান, অষ্টপরিষ্কার দানসহ নানাবিধ ধানের আয়োজন করা হয়। এর পর কেক কেটে ভদন্ত অজিতা মহাথের (ধ্যান ভান্তে) ভান্তে’র জন্মজয়ন্তী ও গুরু পূজা উদযাপন করা হয়। বিকেলে ২য় পর্বে আবারও ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে শুরু করা হয়। পরে আগত বিভিন্ন পণ্ডিত ভিক্ষুদের অংশগ্রহণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ভদন্ত শাক্যপ্রিয় ভিক্ষু’র সঞ্চালনায় ভদন্ত ধর্মানন্দ মহাথের ধর্মীয় দেশনা প্রদান করেন। এ সময় ভদন্ত অভয় তিষ্য ভিক্ষু, আর্যনন্দ থের, তিলক জ্যোতি ভিক্ষু, জ্ঞানবংশ ভিক্ষু, চাইন্দ্যাশ্রী ভিক্ষু প্রমূখ উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক উজ্জ্বল তঞ্চঙ্গ্যা (হেডম্যান) সহ নিলু হেডম্যান, ভরত চন্দ্র কার্বারী প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আধ্যাত্বিক শক্তি সম্পন্ন এই ভান্তের দর্শন এবং আশির্বাদ নিতে বিলাইছড়ি উপজেলা ছাড়াও অন্যান্য উপজেলা ও জেলা থেকেও হাজার হাজার পূণ্যার্থীদের ঢল নামে।
 
প্রসঙ্গত, ভদন্ত অজিতা মহাথের (ধ্যান ভান্তে) ভান্তে ১৯৩৫ খ্রিষ্টাব্দে জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের কুলুক পানি ছড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর গৃহী নাম শ্রী বয়ন্ত তঞ্চঙ্গ্যা। তার পিতা-মাতা স্বর্গীয় গৈরামুনি তঞ্চঙ্গ্যা ও মায়াবী তঞ্চঙ্গ্যা। তিনি ১৩ এপ্রিল ১৯৮৬ খ্রিষ্টাব্দে প্রবজ্যা জীবন গ্রহণ করেন। তিনি একাধারে সদ্ধর্মের পূণ্য পুরুষ, বিনয়শীল, বহু শিষ্যের জনক, আজীবন নীরব সাধক হিসেবে ভূষিত।
--হিলবিডি/সম্পাদনা/সিআর.

 

 

 

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ