• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

জুরাছড়ির ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2025   Saturday

সকল প্রকার অমঙ্গল, রোগ, অন্তরায়, উপদ্রব, পাপমার দূরীভূত হয়ে পার্বত্য চট্টগ্রাম সমাজে তথা সমগ্র বিশ্বে সুখ শান্তি মঙ্গলের বিশেষ প্রার্থনার মাধ্যমে শনিবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার ধামাইপাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।  
বিহার প্রাঙ্গনে আয়োজিত ধর্ম অনুষ্ঠানের মধ্য ছিল পঞ্চশীল গ্রহন, বুদ্ধ মূর্তি দান, সংঘদান, অষ্টপুরস্কার দান, পিণ্ডুদান,হাজার প্রদীপদান ও আকাশ প্রদীপ দান। ধর্ম দেশনা দেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের পালি বিভাগের সাবেক চেয়ারম্যান ড. জিনবোধী মহাস্থবির, জিনপ্রিয় মহাস্থবির, প্রিয় জগৎ স্থবির, কালুদায়ি স্থবির। 
 বিহার পরিচালনা কমিটির সভাপতি রিটেন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু । এছাড়াও মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, সাবেক উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা বিএনপির সভাপতি অনিল বরণ চাকমা, রাঙামাটি জেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহসভাপতি নিত্যানন্দ চাকমা, এরাইছড়ি মৌজা হেডম্যান রিতেশ চাকমাসহ হাজারো উপাসক-উপাসিকা সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন ধামাই পাড়া বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির  সাধারণ সম্পাদক  মৃদুল কান্তি চাকমা।  উপজেলাবাসীর পক্ষে বিশেষ প্রার্থনা পাঠ করেন শোভা দেওয়ান। পঞ্চশীল প্রার্থনা ও অনুষ্ঠান পরিচালনা করেন দীশা চাকমা, নরেশ চাকমা। অনুষ্ঠান শুরুতে সহকারি শিক্ষিকা শিউলী চাকমার নেতৃত্বে স্থানীয় শিশুরা ফুল দিয়ে বরণ করেন স্থানীয় ভিক্ষু সংঘদের। 
অনুষ্ঠানে পূর্নবতী বিশাখা প্রবর্তিত নিয়ম অনুসারে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, রং করা, কাপড় বোনা ও চীবর তৈরি করে ভিক্ষুদের নিকট দান করা হয়। পাশাপাশি বাজার থেকে কাপড় কিনে সেলাই করেও চীবর দান করা হয়। অনুষ্ঠানে হাজারো নারী-পুরুষের সাধুবাদ ধ্বনির মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের দান করেন। পরে তা সব প্রাণীর সুখ ও মঙ্গল কামনায় উৎসর্গ করা হয়।
জেলা বিএনপির সভাপতি দীপেন তালুকদার দীপু বলেন, মৈত্রী দিয়ে সব কিছুই জয় করা সম্ভব। একতা বদ্ধ আমরা সংঘ চাই, চাই একতাবদ্ধ সমাজ। সুতরাং সকলকে মৈত্রীময় মনোভাব নিয়ে আগামী নতুন বাংলাদেশ গড়াই এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 
এদিকে ক্ষমা, মৈত্রী ও শান্তির বিশেষ প্রার্থনার মাধ্যমে  জুরাছড়ির ডেবাছড়ি পূর্বারাম বৌদ্ধ বিহার অনুষ্ঠিত ১৬তম  "কঠিন চীবর দান" অনুষ্ঠিত হয়।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ