• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Oct 2025   Monday

রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নে স্থাপিত প্রথম বৌদ্ধ বিহার লেক্ষ্যুং ছড়া এলাকায় বন্দুকভাঙ্গা ধর্ম্মোদয় বৌদ্ধ বিহারে রোববার ৪০তম দানোত্তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
বিহার মাঠে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানোৎসবে  ধর্ম দেশনা দেন  সংঘরাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথের, মৈত্রী বিহারের অধ্যক্ষ ভদন্ত পূন্যজ্যোতি  মহাথের, আনন্দ বিহারের অধ্যক্ষ বিমল জ্যোতি মহাথের।এসময় লেক্ষ্যুং ছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বনজ্যোতি মহাথের,কঠিন চীবর উদযাপন কমিটির ঈশ্বন্তর চাকমা,সমির চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্রোতাপর্ণা চাকমা ও জ্যাসান চাকমা। স্বাগত বক্তব্য রাখেন কঠিন চীবর উদযাপন কমিটির আহ্বায়ক সুচিত্র চাকমা। পঞ্চশীল প্রার্থনা করেন অমলেন্দু চাকমা।
দিনব্যাপী নানা ধর্মীয় কর্মসূচি পালনের মধ্যদিয়ে দুপুরে ভিক্ষু সংঘের সমীপে কঠিন চীবর হস্তান্তর করেন বিহার পরিচালনা কমিটির  সভাপতি ইন্দ্র কুমার চাকমা।  দিনব্যাপী কঠিন চীবর দানোৎসবকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত পূণ্যার্থী অংশগ্রহণ করেন। দুপুরে কঠিন চীবর ও কল্পতরু পুরো বিহারের প্রাঙ্গণে প্রদক্ষিণ করে ধর্মীয় শোভাযাত্রা করা হয়। বুদ্ধমূর্তিদান,অষ্টপরিষ্কার দান, কঠিন চীবর উৎসর্গ,পঞ্চশীল প্রার্থনা, হাজার প্রদীপ দান, মঙ্গল সূত্রপাঠ, কল্পতরু উৎসর্গ, ধর্ম দেশনা ও আকাশ প্রদীপ উৎসর্গসহ নানাবিধ দান করা হয়।
উল্লেখ্য,গৌতম বুদ্ধের সময়কালে তার প্রধান সেবিকা বিশাখা কর্তৃক ২৪ঘন্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে রং করে কাপড় বুনে সেলাই করে ভগবান বুদ্ধকে দান করেন। বিশাখার এই প্রবর্তিত কঠিন চীবর দানের স্মৃতিদ ধর্মীয় ভাব মর্যাদায় প্রতিবছর সারাদেশে বৌদ্ধধর্মালম্বীরা কঠিন চীবর দানোৎসব উদযাপন করে থাকে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ