• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ইউপিডিএফের ডাকে রাঙামাটিতে আধাবেলা সড়ক ও নৌপথ পালিত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2024   Monday

লংগদুতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক সদস্য ও এক সমর্থককে গুলি করে হত্যার প্রতিবাদে সোমবার রাঙামাটিতে শান্তিপূর্নভাবে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ পালিত হয়েছে।

সোমবার ভোর ৫ট থেকে দুপুর ১২ টা পর্ষন্ত অবরোধ সমর্থনকারীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় রাস্তার ওপর টায়ার ও গাছের গুড়ি ফেলিয়ে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। এতে দুই দিকে শত শত যানবাহন আটকে পড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের অনুরোধে সকাল ৮টার দিকে কিছুক্ষনের জন্য উভয় দিকে আটকে পড়া যানবাহন ছেড়ে দেওয়া হলেও আবারও রাস্তায় ওপর গাছের গুড়ি ফেলিয়ে সড়ক অবরোধ করে। এছাড়া রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের সাপছড়ি, কতুকছড়ি, ঘিলাছড়ি, বেতছড়ি সোনারাম কার্বারি পাড়া (১৮ মাইল) এলাকা, নানিয়ারচর সদরের টিএন্ডটি এলাকা, ঘিলাছড়ি, রামহরি পাড়া সড়কে এবং বাঘাইছড়ির সাজেক পর্যটন সড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়কে টায়ার ও গাছের গুড়িতে আগুন জ্বালিয়ে এবং গাছের গুড়ি ও গাছ ফেলে পিকেটিং করে। এতে ওই রুটে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বেতছড়ি সোনারাম কার্বারি এলাকায় পিকেটিং করা হয়েছে। তাছাড়াও নানিয়ারচর ও লংগদু লংগুদু উপজেলায় নৌপথগুলোতেও অবরোধ পালিত হয়েছে বলে জানা গেছে।

এদিকে, ইউপিডিএফের জেলা ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে দাবী করেছেন, অবরোধ পালনকালে বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া না গেলেও সাপছড়ি ইউনিয়নের যৌথ খামার এলাকার রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করার সময় আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবরোধকারী ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থকদের বাধা দেওয়ার চেষ্টা করে। বিবৃতিতে আরো বলা হয়, পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসনবিধি বা চিটাগাং হিলট্র্যাক্টস রেগুলেন বাতিলের সরকারের যড়যন্ত্রের বিরুদ্ধে এবং বান্দরবানে বম জাতিসত্তার উপর অন্যায় দমননীপিড়নের বিরুদ্ধে ইউপিডিএফ যখন জনগণকে সাথে নিয়ে আন্দোলন করছে, ঠিক সে সময় সন্তু লারমা তার বাহিনীকে দিয়ে লংগুদুতে ইউপিডিএফের এক কর্মী ও এক সমর্থককে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। এর মাধ্যমে সন্তু লারমা সরকারের কৃপা লাভ করে আঞ্চলিক পরিষদের গদি আঁকড়ে থাকতে চাচ্ছেন বলে বিবৃতিতে অভিযোগ করা হয়।

রাঙামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় টায়ার ও গাছের গুড়ি ফেলিয়ে অবরোধ সমর্থনকারীরা গাড়ী চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এছাড়া রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের গাছের গুড়ি ফেলিয়ে অবরোধ করেছে। তবে অবরোধের সময় কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনা ঘটেনি।

প্রসঙ্গত উল্লেখ্য, গেল শনিবার রাঙামাটির লংগদু উপজেলার বড় হাড়িকাবাস্থ ভালেদীঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ইউপিডিএফ) কর্মী বিদ্যাধন চাকমা ও সমর্থক ধন্যমনি চাকমা নিহত হন। এ ঘটনায় ইউপিডিএফ প্রতিপক্ষ সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করলেও তারা অস্বীকার করেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ