• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    
 
ads

রাঙামাটিতে পূজা মন্ডপ পরিদর্শনকালে
ইউপিডিএফের অস্ত্রধারীদের এদেশ থেকে বিতাড়িত করা হবে-ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Oct 2025   Wednesday

ইউপিডিএফের অস্ত্রধারীদের শেষবারের মতে সর্তক করে দিয়ে রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেছেন,অনেক হয়েছে, অনেক ছাড় দেওয়া হয়েছে। আমরা যতদিন এ পার্বত্য চট্টগ্রামে রয়েছি রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে নিশ্চিত করতে চাই আপনাদের এ দেশ থেকে বিতাড়িত হতে হবে। যােেদর মদদে এ কাজ করছেন আপনাদের সে দেশে চলে যেতে হবে।
বুধবার সন্ধ্যায় রাঙামাটি শহরের তবলছড়ির কালী মন্দিরে দুর্গা পূজার পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের রাঙামাটি রিজিয়নের কমান্ডার এ কথা বলেন। পূজা মন্ডপ পরিদর্শনকালে এ সময় পূজা উদযাপন কমিটির নেতবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙামাটি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: নাজমুল হক আরো বলেন, বাংলাদেশে একটি সংস্কৃতিতে সুরক্ষিত রয়েছে আমরা সবাই শান্তিপূর্নভাবে সহবস্থানে থাকতে পছন্দ করি সকল জাত, ধর্ম ও বর্ণ। আমাদের কোন ভেদাভেদ নেই। কিন্তু কিছু কচক্রী মহল আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করে। সম্প্রতি খাগড়াছড়ি ও গুইমারাতে যেটা হয়েছে সেটা বিশ্বাসের ফাটল তৈরী করেছে। তবে রাঙামাটিবাসীদের মাঝে কোন ভেদাভেদ সৃষ্টি করতে পারেনি। শান্তিপূর্নভাবে আমরা দুর্গাপূজা উদযাপন করতে পারছি। আশাকরি ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে পারবো।
তিনি বলেন, এ পাহাড় আমাদের, বাংলাদেশ আমাদের সবার। তাই আমরা যদি শান্তি সম্প্রীতি বজায় রাখতে পারি তাহলে ভালো কাজ করতে পারবো। শান্তি-শৃংখলা যদি বজায় থাকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য উন্নয়নমূলক কাজসহ অর্থনৈতিক কর্মকান্ড, ভালো শিক্ষা ব্যবস্থা ও পাহাড়ী মানুষের জন্য জীবনমান উন্নয়ন করতে পারবো। তবে আমাদের এক থাকা লাগবে। কুচক্রীমহল সব সময় আমাদের চেষ্টা কওে বিভেদ সৃষ্টি ও শান্তি-শৃংখলা নষ্ট করার জন্য। আশা করছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভবিষ্যৎ তৈরী করে দিতে পারবো।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ