• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাঙামাটিতে গানে গানে হোক প্রতিবাদ কর্মসূচি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Aug 2024   Sunday

পাহাড়ে বিভিন্ন স্থানে গ্রাফিতি মুছে দেওয়ার প্রতিবাদে গানে গানে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার রাঙামাটিতে আদিবাসী সাংস্কৃতিক কর্মীরা প্রতিবাদী গান, নৃত্য ও কবিতার মাধ্যমে এ প্রতিবাদ জানান। এসময় আদিবাসী সাংস্কৃতিক কর্মীরা পাহাড়ে বৈষম্যর মুক্তির দাবী করেছেন।

গানে গানে হোক প্রতিবাদ শ্লোগানে আদিবাসী সাংস্কৃতিক কর্মী ব্যানারে আয়োজিত শহরের জিমনেসিয়াম প্রাঙ্গনে কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট কন্ঠ শিল্পী রঞ্জিত দেওয়ান। কর্মসূচিতে গণসংগীত, রণ সংগীত, দেশাত্মবোধক গান আদিবাসী কণ্ঠ শিল্পীদের পরিবেশনা ছাড়াও প্রতিবাদী নৃত্য ও কবিতা আবৃত্তি করা হয়। প্রতিবাদী গান পরিবেশন করেন পাহাড়ের অন্যতম কণ্ঠ শিল্পী পার্কি চাকমা, জোনাকি চাকমা, রুবেল চাকমা, পূর্ণশংকর চাকমাসহ রাঙামাটির সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা। এসময় সাংস্কৃতিক কর্মীরা বিভিন্ন শ্লোগান সম্বলিত ফেষ্টুন ফেষ্টুন প্রদর্শন করেন।

অংশ গ্রহনকারী সাংস্কৃতিক কর্মীরা জানান, দেশে বৈষম্য বিরোধী আন্দোলন সফল হলেও পার্বত্য চট্টগ্রামে এখনো বৈষম্যে মুক্তি হয়নি। পাহাড়ের অধিকারাহারা মানুষের কথা বলতে সাংস্কৃতিক কর্মীরা এক পতাকাতলে হাজির হয়ে গানে গানে প্রতিবাদ করতে এসেছেন। এসময় তারা কর্মীরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, সংগীত বিষয়ে জাতীয় পাঠ্য পুস্তকে অর্ন্তভুক্তকরণ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিবর্তে আদিবাসী সাংস্কৃতিক ইনষ্টিটিউট করাসহ চার দফা দাবী জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ