• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোজ

যুগেশ্বর ত্রিপুরা,রামগড় : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Aug 2024   Thursday

খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনী নদীতে মাছ ধরতে পৃথক স্হানে দুই কিশোর নিখোজ হয়েছে। এরা হল  মো: নয়ন (১৩) ও মো: বাদশা (১৬)। নিখোঁজ নয়ন পৌরসভার শ্বাশানটিলা গ্রামের মো: শফিকের ছেলে ও বাদশা পাতাছড়া ইউপির আবদুল জব্বারের ছেলে। বুধবার এ ঘটনা ঘটেছে।

নয়নের পিতা মো: শফিক জানান, বুধবার বিকেল ৩টার দিকে নয়ন সহপাঠিদের সাথে ফেনী নদীতে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে নদীতে পড়ে যায়। খবর পেয়ে আইন-শৃংখলা বাহিনী সদস্যদের সহায়তায় ডুবরীর দল অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।

এদিকে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফেনী নদীর নামার চর এরাকায় নদীতে জাল ফেলে মাছ শিকারে গেলে পানিতে তলিয়ে যায় বাদশা। খবর পেয়ে পুলিশ, বিজিবির সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরী এসে উদ্ধার চেষ্টা করে পানির তীব্র স্রোতে উদ্ধার করতে ব্যর্থ হলে উদ্ধার কাজ স্থগিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত বাহিনী বিজিবি`র বাধাঁ উপেক্ষা করে বন্যা পরবর্তী শতশত উৎসুক জনতা ও মৎস্য শিকারিরা গেল তিন দিন ফেনী নদীর বিভিন্ন অংশে মাছ শিকারে মেতে উঠে।

ফায়ার সার্ভিস আগ্রাবাদ চট্টগ্রাম ডুবুরী ইউনিটের সাব-অফিসার মো: জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার থেকে ফেনী নদীর বল্টুরাম অংশে গতকাল নিখোঁজ কিশোর উদ্ধারে অভিযান চলে বিকেলে ফেনী নদীর চর অংশে আরো এক কিশোর নিখোঁজের খবর পেয়ে আমরা উদ্ধারে ছুটে এলেও নদীতে প্রবল স্রোতের কারণে কাউকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। রাত শুরু হওয়াতে সীমান্তে নিরাপত্তা জনিত কারণে উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। তাদের আবার খোজের চেষ্টা করানহবে বলে তিনি জানান।

--হিলিবিডি২৪/সম্পাদনা/সি়আর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ