• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

অবশেষে তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Oct 2024   Thursday

অবশেষে পাহাড়ের অন্যতম শক্তিশালী প্রতিষ্ঠান তিন পার্বত্য জেলা পরিষদ রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবানে ১জন চেয়ারম্যান ও ১৪ সদস্য করে অর্ন্তবর্তীকালীন পরিষদ পূর্নগঠন করা হয়েছে। এতে অর্ন্তবর্তীকালীন পরিষদে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান হিসেবে সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার, খাগড়াছড়ি জেলায় জিরুনা ত্রিপুরা ও বান্দরবান জেলায় অধ্যাপক থানজামা লুসাই নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগমের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপণে বলা হয়, রাঙামাটি,খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ ও তিন পার্বত্য জেলা পরিষদের সংশোধন আইন ১৯৯৭ এর ৬ক(৪) উপধারা ও সংশোধন আইন ২০১৪ এর ৪(২) উপধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার তিন পার্বত্য জেলা পরিষদের অর্ন্তবর্তীকালীন পরিষদ পুর্নগঠন করেছে। এছাড়া প্রজ্ঞাপনে পুনরাদেশ না দেওয়া পর্ষন্ত পুর্নগঠিত অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদ আইন ১৯৮৯ এবং এর আইনের সকল সংশোধনী বিধান অনুযায়ী পরিষদের সকল দায়িত্ব পালন করবেন গঠিত কমিটি।

তাছাড়া প্রজ্ঞাপণে গত ২০২০ সালের ১০ডিসেম্বরে জারি করা প্রজ্ঞাপণ দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়েছে বলে প্রজ্ঞাপণে বলা হয়েছে। জারি করা প্রজ্ঞাপণে পাহাড়ী জনগোষ্ঠীদের থেকে একজন চেয়ারম্যান, পাহাড়ী সম্প্রদায় থেকে ১০ জন ও বাঙালী সম্প্রদায় থেকে ৪ জন সদস্য এ অর্ন্তবর্তীকালীন পরিষদে রাখা হয়েছে।

--সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ