• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বান্দরবানে উন্নয়ন বোর্ডের নির্মিত দুইটি প্রকল্পের উদ্বোধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2015   Friday

শুক্রবার বান্দরবান সদরের ক্যামলং পাড়ায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে নির্মিত সরাইখানা ও যুব সমবায় সমিতির অফিস উদ্বোধন এবং  সংগ্রাই উৎসবের পুর্ণমিলণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

৩৩ লক্ষ টাকার ব্যয়ে নির্মিত ক্যামলং পাড়ার  সরাইখানা ও যুব সমবায় সমিতির অফিস উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। পরে প্রতিমন্ত্রী সংগ্রাই উৎসবের পুর্ণমিলণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেযোগদান করেন। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার দেবদাস ভট্ট্রাচার্য,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সফিকুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ক্যহ্লাখই,ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ অংসুইপ্রু , কেএসআইএর পরিচালক মংনুচিং, ডাঃ অংচালু,আওয়ামীলীগ নেতা মংক্যাচিং চৌধুরী ,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কেএসমং,জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,সিংইয়ং ¤্রাে, কুহালং ইউনিয়ানের চেয়ারম্যান সানুপ্রু মার্মা প্রমুখ। অনুষ্ঠান শেষে  বিভিন্ন খেলাধুলা,সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অন্ধকার থেকে পার্বত্য চট্টগ্রামের জনগনকে আলোর মুখ দেখিয়েছেন জাতীর জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজকে যে ক্যামলং পাড়ায় সকল জনগনের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠান করতে পারছেন তা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

 

তিনি আরও বলেন, আজ থেকে ২০ বৎসর পুর্বের পার্বত্য চট্টগামের অবস্থা সম্পুর্ণ ভিন্ন ছিল। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিন্তা করলেন বুলেটের জবাব বুলেট দিয়ে দিয়ে কখনো শান্তি আসতে পারে না। শান্তির জন্য প্রয়োজন আস্থা।্ সেই আস্থাকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনা সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক শান্তি চুক্তি করার ফলে আজ পার্বত্য চট্টগ্রামের জনগন পুর্ণিমার চন্দ্রের জো¯œার আলো অবলোকন করতে পারছেন। তিনি আগামীতে পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন প্রক্রিয়াকে অক্ষুন্ন রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ