• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে দুই দিনব্যাপী বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা গণসংগীত উৎসব সমাপ্ত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jun 2015   Tuesday

অসম্প্রদায়িক বাংলাদেশ ও জাতি-ধর্ম-বর্ণ নিয়ে বৃহত্তর সংস্কৃতি গড়ে তুলতে এবং গণমানুষের অধিকার আদায়ে গণসংগীত পার্বত্য চট্টগ্রামে ছড়িয়ে দেয়ার মধ্য দিয়ে মঙ্গলবার রাঙামাটিতে দুদিন ব্যাপী  বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলা গণসংগীত উৎসব সমাপ্ত হয়েছে।

ছিড়ে ফেল দৃঢ় হাতে চক্রান্তের জাল শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে সোমবার দুদিন ব্যাপী উৎসবের উদ্ধোধন করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার দেবাশীষ রায়। পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান এবং ঢাকা থেকে মোট ৭টি সাংস্কৃতিক দল গণসঙ্গীত উৎসবে যোগদান করে।

মঙ্গলবার সমাপনী দিনে বক্তব্যে রাখেন বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদের সম্পাদকমন্ডলীর সদস্য ফকির সিরাজ। এর পর শুরু হয় সাংস্কৃতিক দলের গণসংগীত পরিবেশনা। শুরুতে সাংস্কৃতিক দলের মধ্য থেকে মঞ্চে উঠে উদীচি শিল্পী রাঙামাটি শাখা। এর পর বান্দরবানে সাংস্কৃতিক দল ওয়াহিদুল হক স্মৃতি গণসংগীত শিল্পী গোষ্ঠী। এর পর আসে ঐতিহ্যবাহী গিরিসুর শিল্পী গোষ্ঠী। শিল্পী বাচ্চু চাকমা ও বিজ্ঞান্তর তালুকদারের নেতৃত্বে পর পর ৫টি গণসংগীত পরিবেশিত হয়। এর মধ্যে চাকমা ভাষায় ৩টি এবং বাংলায় ২টি গান পরিবেশিত হয়। এর পর গণসংগীত পরিবেশন করে খেলাঘর রাঙামাটি শাখার শিল্পী গোষ্ঠী। এছাড়া এককভাবে গণসংগীত পরিবেশ করেন জনপ্রিয় শিল্পী ফকির সিরাজ, সমর বড়ুয়া ও পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় সংগীত শিল্পী কালায়ন চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ