• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রাঙামাটিতে টংগ্যার কমিউটি বিদ্যালয়ের শিক্ষকদের সপ্তাহব্যাপী প্রশিক্ষন কোর্স

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2015   Saturday

শনিবার রাঙামাটিতে এনজিও সংস্থা টংগ্যার উদ্যোগে কমিউটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি লক্ষে সপ্তাহব্যাপী প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে।

উল্লেখ্য, মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংস্থা টংগ্যা এ কার্যক্রম বাস্তবায়ন করছে। ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্ষন্ত প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩কোটি ২৫ লাখ টাকা।

টংগ্যা সন্মেলন কক্ষে প্রশিক্ষন কোর্সের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী। টংগ্যার নির্বাহী পরিচালক বিপ্লব চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  জেলা প্রাথমিক সহকারী শিক্ষাকর্মকর্তা মুফিজুল ইসলাম ও রাজস্থলী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানস মুকুর চাকমা। সপ্তাহ ব্যাপী এ প্রশিক্ষন কোর্সে জেলার ৪ উপজেলা বরকল, রাজস্থলী, বিলাইছড়ি ও কাউখালীর ৪৩টি কমিউনিটি বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।

সভায় বলা হয়, রাঙামাটির প্রত্যান্ত এলাকায় সুযোগ বঞ্চিত শিশুদের শিক্ষার ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারী উন্নয়ন সংস্থার(এনজিও) পরিচালিত কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়গুলো আবদান রাখছে। ইতোমধ্যে এনজিও সংস্থা টংগ্যার উদ্যোগে জেলার দশটি উপজেলার মধ্যে ৪টি উপজেলায় ৪৩টি কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে শিশুদের  মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দান করে যাচ্ছে। এছাড়া এসব বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের পরিবারের পুষ্টি ঘাটতি পুরণসহ বিভিন্ন আয়-বর্ধক কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষাবিদ প্রফেসর মংসানু চৌধুরী বলেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষা ক্ষেত্রে ধ্বস নেমেছে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রশ্ন  দেখা দিয়েছে। তাই এসব রোধে দক্ষ ও সুযোগ্য শিক্ষক নিয়োগ প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত জ্ঞান দিয়ে পাঠদান করতে হবে। তিনি বিদ্যালয়ের কোমলমতি শিশুদের ভূল শিক্ষায় পাঠদান না করতে অংশ গ্রহনকারী শিক্ষকদের প্রতি অনুরোধ জানান

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ