• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

রুমায় ৩ কোটি ৯৮ লক্ষ টাকার ব্যয়ে সড়কসহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jun 2015   Saturday

রুমায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ৩ কোটি ৯৮ লক্ষ টাকার সড়ক এবং ও বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্ধোধন করা হয়েছে। এতে উদ্ধোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় উপস্থিত ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজি মোঃ তাহেল পস্তুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহি প্রকৌশলী আবদুর আজিজ, বান্দরবান জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজি মোঃ মজিবর রহমান, জেলা পরিষদ সদস্য লক্ষি পদ দাশ, সদস্য ক্যসাপ্রু,সদস্য জুয়েল বম,সদস্য থোয়াইহ্লা মং সদস্য তিংতিং ম্যা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী,আওয়ামীলীগ নেতা মংক্যাচিং চৌধুরী,পৌর কাউন্সিলার অজিত কান্তি  দাশ প্রমুখ।

এর আগে ১কোটি ৯০ লক্ষ টাকার ব্যয়ে রুমা উপজেলার রুমা সদর থেকে শেপ্রু পাড়া পর্যন্ত রাস্তার কার্পেটিং কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। পরে প্রতিমন্ত্রী ছ ৮৬ লক্ষ টাকার ব্যয়ে সাঙ্গু কলেজের শিক্ষক ডরমেটরি (২য়তলা) নির্মান ও নীচতলা নবায়ন ও সংস্কার কাজের এবং রুমা সাঙ্গু কলেজের ছাত্রী ও ছাত্র হোষ্টেলের  নির্মান কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। এছাড়া   ২০ লক্ষ টাকা ব্যয়ে রুমা উপজেলার দি ইয়ং বম এশোসিয়েশনের ভবন  ও ২০ লক্ষ টাকা ব্যয়ে রুমা মার্মা ওয়েল ফেয়ার এসাসিয়েশন ভবন,২৫ লক্ষ টাকা ব্যয়ে রুমা অগ্রবংশ অনাথ আশ্রমের বৌদ্ধ বিহার,  ২২ লক্ষ টাকার ব্যয়ে রুমা বটতলি পাড়া বৌদ্ধ বিহারের সীমানা প্রাচীর ও চেরাংঘর নির্মানের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন।

অপরদিকে, প্রতিমন্ত্রী বান্দরবান বাজার জামে মসজিদের নব নির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন। এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আবু জাফর, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মসজিদ কমিটির সভাপতি সফিকুর রহমান বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন,ভারপ্রাপ্ত পুলিশ সুপার জসিম উদ্দিন, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,পৌর মেয়র জাবেদ রেজা, জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজি মোঃ মজিবর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান জামাল উদ্দিন চৌধুরী, মাসিক নিলাচল পত্রিকার সম্পাদক আলহাজ্ব মোঃ ইসলাম কোম্পানী, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি একেএম জাহাঙ্গীর সহ বাজারের গন্যমান্য ব্যবসায়ি গন উপস্থিত ছিলেন।

রুমায় ভিত্তির প্রস্তর উদ্ধোধনকালে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আছে বলেই রুমার মতন গহীন প্রত্যান্ত এলাকায় আশানুরুপ ভাবে উন্নয়ন কাজ করা হচ্ছে। তিনি বলেন আওয়ামীলীগ সরকারের ন্যায় অতীতের অন্য কোন সরকার এ এলাকায় কোন প্রকার উন্নয়ন হয়নি। তিনি আরে বলেন রুমার মতন একটি অরন্যাঞ্চলে একটি কলেজ স্থাপিত হওয়ায় এ এলাকার ছাত্র ছাত্রীদের উচ্চশিক্ষা গ্রহনের সুযোগ সৃষ্টি হয়েছে। তিনি এলাকার জনগনের প্রতি আহবান জানিয়ে বলেন এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোন ছেলে-মেয়ে যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ