• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়েল ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2015   Friday

শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২০১৪সালের বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ  ২৯ জন শিক্ষার্থী এবং রাঙামাটি পৌর এলাকা বিভিন্ন উচ্চ বিদ্যালয়ে জিপিএ ৫ প্রাপ্ত ৪৩জন মেধাবী শিক্ষার্থীদের কৃতি সংবর্ধনা দেয়া হয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। রাঙামাটি নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়েল ফাউন্ডেশন সভাপতি রনজিৎ কুমার বড়–য়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা সাংসদ ফিরোজা বেগম চিনু,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর,রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, রাঙামাটি নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়েল ফাউন্ডেশন সাধারন সম্পাদক আরিফুর রহমান মানিক প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাঙামাটি নির্মলেন্দু চৌধুরী মেমোরিয়েল ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা.নূপুর কান্তি দাশ।

আলোচনাসভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সনদ ও পুরস্কার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাবেক প্রতিমন্ত্রী রাঙামাটি কার্পেন্টার শ্রমীক লীগের সম্মেলন এবং রাঙামাটি আওয়ামীলীগ নেতা মতিলাল ধরের স্মরণ সভায় যোগদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন,পার্বত্যাঞ্চলে শিক্ষা ব্যবস্থাকে রাজনীতি করণের চেষ্টার মধ্য দিয়ে একটি মহল শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন নষ্ট করছে। তাই অন্তত মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের  যাতে রাজনীতির আওতামুক্ত রাখা যায় সেভাবে সকলের  কাজ করা উচিৎ।

তিনি বলেন, একজন ছাত্রছাত্রী এসএসসি পাশ করার আগ পর্যন্ত সে রাজনীতি নিয়ে তেমন অবগত থাকেনা, এসএসসির গন্ডি পার হওয়ার পরে একজন ছাত্র কিংবা ছাত্রী যখন বোঝার বয়স হয় তখন তার নিজের চিন্তা চেতনার মধ্য দিয়ে  তাকে রাজনীতি হোক কিংবা অন্য পেশায় হোক তা করার সুযোগ দেয়া উচিৎ। তিনি বলেন, রাজপথে অপরাজনীতির শিকার হচ্ছে স্কুল পড়–য়া ৬ষ্ঠ  থেকে ১০ম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা। ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে রাজপথে মিছিল করানো হয়। এটা বন্ধ করা প্রয়োজন। এজন্য বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবকদের সচেতন হওয়ার জন্য একযোগে কাজ করতে হবে।

দীপংকর তালুকদার আরও পার্বত্য চট্টগ্রামের শিক্ষার প্রসারে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত আন্তরিক বলেই এ অঞ্চলে বর্তমান সরকার অবকাঠামো উন্নয়নসহ শিক্ষার প্রসারে পাহাড়ের দূর্গম এলাকার অনেক কাজ করেছেন। তিনি বলেন, সরকারের একার পক্ষে সকল কাজ এগিয়ে নেয়া সম্ভব নয়,দেশের কল্যাণে সরকার কর্তৃক নেয়া বিভিন্ন কর্মসূচীগুলো সঠিকভাবে বাস্তবায়ন করতে সকলকে সহযোগীতার মনোভাব নিয়ে  এগিয়ে আসতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ