• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

খাগড়াছড়িতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনী অনুষ্ঠানে
বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছে-পার্বত্য সচিব

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jun 2015   Friday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় মাইসছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে মাইসছড়ি উচ্চ বিদ্যালয় একাডেমিক ভবন উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানের করা হয়েছে।

বিদ্যালয় ভবন উদ্ধোধন উপলক্ষে বিদ্যালয় মাঠে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে উদ্ধোধক ও প্রধান অথিতি ছিণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমংশ্যে মারমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের ভাইস-চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান বিমল কান্তি চাকমা, মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী, মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক করুণা ময় চাকমা, মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলোৎপল খীসা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইসছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাথোয়াইঅং মারমা। এছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০লক্ষ টাকা ব্যয়ে নির্মিত বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্ধোধন করেন। আলোচনা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ী ছাত্র-ছাত্রীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এছাড়া পার্বত্য সচিব মহালছড়িতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর অর্থায়নে ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ত্রিপুরা-রাখাইন(আরটি) প্রকাশনা সমিতির ভবণ ও খাগড়াছড়ি সদর উপজেলার নুনছড়ি মাতাই (দেবতা পুকুর)পুকুরী এলাকায় তীর্থ যাত্রী ও পর্যটকদের সুবিধার্থে সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এবং মহালছড়ির মুড়াপাড়াতে সমন্বিত পাহাড়ি উন্নয়ন প্রকল্প(২য় পর্যায়) উপকারভোগীদের মাঝে ১০টি গাভী বিতরণ করেন।

বিকেলের দিকে খাগড়াছড়ি ফেরার পথে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা পৈত্রিক এলাকার ঠাকুরছড়া গোলাবাড়ী স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেন । নিজস্ব এলাকার জীবন মান উন্নয়নের টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, ইংলিশ কোচিং, মানসন্মত শিক্ষা, শিক্ষার্থীদের আবাসন ও খেলাধুলার সামগ্রী প্রদানের আশ্বাস দেন। এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, ব্রিটিশ কাউন্সিলের কনসালটেন্স প্রকৌশলী আহমেদ মুক্তা ডিসওয়াডি ম্যাকলারন, জেলা আওয়ামীলীগের সিঃ সহ-সভাপতি ও ঠাকুরছড়া গোলাবাড়ী স্কুল এন্ড কলেজে পরিচালনা কমিটি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা রণ বিক্রম ত্রিপুরা, পার্বত্য জেলা পরিষদের নির্বাহী প্রকৌশলী জীবন রোয়াজা, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বিউটি রানী ত্রিপুরা, ঠাকুরছড়া গোলাবাড়ী স্কুলের প্রধান শিক্ষক কারনেজি চাকমা, খাগড়াছড়ি পাচউবো নির্বাহী প্রকৌশলী মোঃ শাহাবুদ্দিন মিয়া, রাঙামাটি পাচউবো’র নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল অজিজ, সিএইচডিপিএফ খাগড়াছড়ি ডিস্ট্রিক অফিসার প্রিয়তর চাকমা, খাগড়াছড়ি রিপোটার্স ইউনিটি’র সভাপতি চাইথোয়াই মারমা, ঠাকুরছড়ার কার্বারী অরুন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক সুকান্ত ত্রিপুরা বিবিসুৎ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য সচিব বলেন, বর্তমান সরকার সারা দেশের ন্যায় পার্বত্য চট্টগ্রামেও ব্যাপক উন্নয়ন করা হয়েছে। চলতি অর্থ বছরে পার্বত্য চট্টগ্রামে আরও ব্যাপক উন্নয়নের কাজ হাতে নিয়েছে। পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের সকল রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসহ সবকিছু পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ