• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    
 
ads

মঙ্গলবার বান্দরবানের থানছি-আলীকদম সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2015   Monday

দেশের সবচেয়ে সুউচ্চ সড়ক ও দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ সড়ক বান্দরবানের থানছি-আলীকদম সড়কের মঙ্গলবার প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে থানছি-আলীকদম সড়কের সড়কের উদ্বোধন করবনে। ভিডিও কনফারেন্সে উপস্থিত থাকবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমানসহ প্রশাসনিক কর্মকতারা।

উল্লেখ্য, মে মাসে সড়কটি আনুষ্ঠানিক উদ্বোধনের কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সড়কটির বেশ কিছু অংশের মাটি ভেঙে পড়ায় তার উদ্ধোধন করা হয়নি। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৫০০ ফুট উঁচু পাহাড় চূড়া ও পাদদেশ বেয়ে নির্মিত এ থানছি-আলীকদম সড়ক। বাংলাদেশ সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ এক যুগের পরিশ্রমে সড়কটি নির্মাণ করেন। প্রায় ৩৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক নির্মাণে খরচ হয়েছে ১২০ কোটি টাকা।

 এদিকে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৯ ইসিবির জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর মাহাবুবুল হক জানান, ২০০৬ সালে থানছি ও আলীকদম উপজেলা সীমান্তের ডিম পাহাড় দিয়ে সড়কটির নির্মাণকাজ শুরু হয়। প্রথমে সড়ক ও জনপথ বিভাগ সড়কটির নির্মাণেকাজ শুরু করে। পরে সেনাবাহিনীর প্রকৌশল বিভাগ ১৬ ইসিবি ও ১৭ ইসিবি সম্পন্ন করে নির্মাণ কাজ। চলতি বর্ষা মৌসুমে প্রবল বর্ষণের কারণে সড়কটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে তা সংস্কার করা হয়েছে।

অপরদিকে বান্দরবানের থানছি ও আলীকদম সড়ক নির্মানের ফলে এলাকাবাসীর দির্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে। এ সড়ক নির্মানের ফলে ব্যবসা বানিজ্য বৃদ্ধি এবং দুর্গম দুই উপজেলার প্রায় অর্ধ লক্ষ মানুষ দ্রুত যোগাযোগ সুবিধাসহ তাদের উৎপাদিত কৃষিপণ্য পরিবহনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠবে। এছাড়াও এই সড়কটি পর্যটন শিল্প বিকাশেও গুরুত্বপুর্ণ অবদান রাখবে বলে সবাই আশাবাদী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ