• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি, ঘরে ফিরতে শুরু করেছে লোকজন

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2015   Tuesday

বান্দরবানে বৃষ্টি কমে আসায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। অনেক এলাকা থেকে পানি নেমে গেলেও বেশী ভাগ এলাকায় ঘর বাড়ি বন্যার পানিতে  ডুবে রয়েছে।  যে সব এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে সে সব এলাকার মানুষ আশ্রয় কেন্দ্র থেকে নিজ নিজ ঘরে ফিরতে শুরু করেছে। 

জানা যায়,গত চার দিনের টানা ভারী বর্ষেেন ও পাহাড়ী ঢলে বন্যার পানিতে তলিয়ে যায় বান্দরবান সদর উপজেলার নিম্নাঞ্চল। এসব উপজেলায় বন্যার পানিতে প্রায় দুই হাজার ঘর বাড়ি পানিতে তলিয়ে যায়। সোমবার থেকে বৃষ্টিপাত একটু কমে আসায় রাত থেকে বন্যার পানি কমতে শুরু করে। রাতে যে সব এলাকা থেকে পানি নেমে গেছে সে সব এলাকার মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র ছেড়ে গতকাল মঙ্গলবার সকাল থেকে নিজে নিজ ঘরে ফিরতে শুরু করেছে। বন্যার পানি নেমে যাওয়ার সাথে সাথে অনেক ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এবং পলি জমে গেছে। এসব ঘর পরিস্কার এবং মেরামত করতে গিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে বন্যার্তরা।

বান্দরবান সদর উপজেলার আর্মি পাড়ার বাসিন্দা আবু বক্কর, সালাহ উদ্দিন, আবুল হাসেম,বাচা মিয়াসহ বেশ কয়েকজন ক্ষতিগ্রস্থরা  জানান, বর্ষা ও বৃষ্টি বাদলের দিন বেকার বসে রয়েছি কোন কাজ নেই এবং আয় উর্পাযনও নেই। এক মাসের মাথায় দু’বার বন্যার পানিতে ডুবে গেছে তাদের ঘর বাড়ি। অনেকর ঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং পলি জমে প্রায় সকলের ঘর নষ্ট হয়ে গেছে। এসব ক্ষতিগ্রস্থ ঘর থাকার উপযোগী করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন বলে তারা জানান।

এদিকে চার দিন পর বান্দরবান-চট্টগ্রাম সড়কের বড়দুয়ারা এবং বান্দরবান-রাঙামাটি সড়কের এম ই এস ও রামজাদি এলাকায় রাস্তা থেকে বন্যার পানি নেমে যাওয়ায় যানবাহন চলাচল শুরু করেছে। তবে বান্দরবানের অভ্যন্তরীন রুমা ও থানছি সড়কের প্রায় এলাকায় রাস্তায় পাহাড় ধসে পড়ায় ওই সব উপজেলার সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ