• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জাতীয় শোক দিবস উপলক্ষে লামায় শোক র‌্যালী ও আলোচনা সভা

লামা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Aug 2015   Saturday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শনিবার বান্দরবানের লামা উপজেলায় শোক র‌্যালী  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে লামা পৌর টাউন হলে শোক সভায় সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মাহাবুবুর রহমান, লামা মাতামুহুরী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ হাসান আল মাহমুদ, সহকারী ভূমি কমিশনার মোঃ জাহিদ আকতার, আনসার ব্যাটালিয়ন কমান্ডার হাফিজ আল মায়াম্মুর গাদ্দাফি, সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ, কৃষি কর্মকর্তা মোঃ রুস্তম আলী, লামা থানার অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম ও বান্দরবান জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম প্রমূখ। এর আগে লামা উপজেলা সদরে একটি শোক র‌্যালী বের করা হয়।

অপরদিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও দোয়া মাহফিল এবং লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ হাজার লোকের জন্য কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে সরকারী-বেসরকারী ও স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা ও দোয়া মাহফিল এবং প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ