• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

বান্দরবানে পুলিশের বাঁধায় বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পন্ড

বান্দরবান প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2015   Tuesday

বান্দরবানে পুলিশের বাঁধার কারনে মঙ্গলবার বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পন্ড হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়ার কারনে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিএনপি দুই পক্ষের নেতা কর্মীদের পুলিশ ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে বলে পুলিশের দাবী।

জানা যায়, বিএনপি’র ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে জেলা বিএনপি’র সভাপতি সাচিং প্রু জেরী সর্মর্থিত   নেতা-কর্মীরা শহরের চৌধুরী মার্কেটে বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ বাঁধা দেয়। প্রায় অর্ধ শত পুলিশ দুপুর ২টা থেকে বিএনপি’র জেলা কার্যালয় ঘেরাও করে রাখায় নেতা কর্মীরা প্রবেশ করতে না পেরে সামনে মাঠে অবস্থান নেয়।  এসময় পুলিশের সাথে নেতা-কর্মীরা বাক-বিতন্ডে জড়িয়ে পড়েন। পরে বিএনপি নেতা-কর্মীরা কার্যালয়ের নিচে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক এ্যাড.কাজী মহতুল হোসাইন যত্ন।  এসময় তিনি বলেন,একটি কু-চক্রি মহলের ইন্ধনে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনে পুলিশ বাঁধা প্রদান করছে। কোন প্রকারের উস্কানী ছাড়াই বিএনপি নেতা কর্মীদের পুলিশ কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি। এ ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে তিনি বলেন, পুলিশ নাকি উপরের নির্দেশে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে দিচ্ছে না। একদিন পুলিশকে এ ঘটনার জবাব দিতে হবে বলে তিনি হুশিয়ারী উচ্চারন করেন।

এদিকে একই সময় বান্দরবান বাজারের পৌর মার্কেটের সামনে পৌর মেয়র  ও বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাবেদ রেজা সমর্থীত বিএনপি’র নেতা কর্মীরা জড়ো হয়ে প্রতিষ্ঠা বার্ষিকীতে যোগ দিতে চৌধুরী মার্কেটস্থ বিএনপি’র কার্যালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাঁধা প্রদান করে। পুলিশের বাঁধা পেয়ে পরে পৌর মার্কেটের সামনে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সদ্য বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ।

এদিকে বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালনকে কেন্দ্র করে বান্দরবান বাজারে বিএনপি দু’গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়ার কারনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় অপ্রীতিকর ঘটনার অশংকায় বাজারের ব্যবসায়ীসহ সাধারন জনগনের মাঝে আতংক দেখা দেয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়ন করে প্রশাসন।

এ ব্যপারে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মোঃ আমির হোসেন জানান, বিএনপি’র সভাপতি সাচিং প্রু জেরী সমর্থিত নেতা-কর্মীরা চৌধুরী মার্কেটে বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করার জন্য পুলিশের কাছ থেকে অনুমতি চেয়েছিল। একই সময়ে ও একই স্থানে অনুষ্ঠান পালন করায় বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মোঃ জাবেদ রেজা সমর্থীত বিএনপি’র নেতা কর্মীরাও অনুমতি চান। এ অবস্থায় অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ বিএনপি’র কার্যালয়ে কোন পক্ষকে অনুষ্ঠান করার অনুমতি দেয়নি বলে জানান ওসি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ