• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

বাঘাইছড়ি উপজেলা বিএনপির ও পৌর বিএনপির দ্বি বার্ষিক কাউন্সিল সম্পন্ন
সভাপতি ওমর আলী, সাধারন সম্পাদক জাবেদুল আলম নির্বাচিত

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Sep 2015   Friday

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা  বিএনপির ও পৌর বিএনপির  কাউন্সিল শুক্রবার সম্পন্ন হয়েছে। এতে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ওমর আলী, সাধারন সম্পাদক জাবেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক বদি আলম এবং পৌর বিএনপির সভাপতি পদে পুনঃনির্বাচিত হয়েছেন নিজাম উদ্দীন বাবু, সাধারন সম্পাদক হাজী নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তফা নির্বাাচত হয়েছেন।

উপজেলার বাবু পাড়া কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কাউন্সিলে  আলোচনা সভায় প্রধান  অতিথি ছিলেন  বিএনপির কেন্দ্রীয় সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড দীপেন দেওয়ান। উপজেলা বিএনপির সভাপতি হাজি মুন্সি মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ শাহা আলম ।  বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির, জেলা বিএনপি যুগ্নসম্পাদক দীপন তালুকদার, যুগ্নসম্পাদক আলী বাবর, জেলা ছাত্রদল সভাপতি আবু শাহাদাৎ সায়েম,  জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি দেবজ্যেতি চাকমা।  সভায় অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্নসাধারন সম্পাদক এ্যাড; মামুনুর রশিদ মামুন, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জাহাঙ্গীর তালুকদার, আবদুল কুদ্দুস, সাব্বির আহম্মদ প্রমূখ।

বাবু পাড়া কমিউনিটি সেন্টারে শুক্রবার  সকাল ১০থেকে বিকাল ৫টা পর্ষন্ত  উপজেলা বিএনপির ভোটার ১২৩  জন ও পৌর বিএনপির  ১৩২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। এতে উপজেলা বিএনপির সভাপতি পদে তীব্র প্রতিদ্বন্ধিতার মধ্য নির্বাচিত হন ওমর আলী, সাধারন সম্পাদক জাবেদুল আলম ও সাংগঠনিক সম্পাদক বদি আলম।  পৌর বিএনপির সভাপতি পদে পুনঃনির্বাচিত হন নিজাম উদ্দীন বাবু। এছাড়া  তীব্র প্রতিদ্বন্ধিতার মধ্য নির্বাচিত হন সাধারন সম্পাদক  হাজী নুরুল আলম ও সাংগঠনিক সম্পাদক কাজী মোস্তফা।

সভায় বক্তরা বলেন জুলুমবাজ সরকারকে বাংলার জনগন আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়ে গনতন্ত্র পূর্ণ  উদ্বার করতে হবে। খুন আর গুম করে অবৈধ সরকার বেশি দিন ঠিকতে পারবে না। বাংলাদেশের মানুষ অগনতান্ত্রিক সরকার দেখতে চায় না । নেতাকর্মীদের আন্দোলনে ঝাপিয়ে পরার আহ্বান জানান বক্তরা  ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ