• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    দরপত্র বিজ্ঞপ্তি                    রাঙামাটিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত                    বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রইফের সমাধিতে বিজিবির মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পন                    রাঙামাটিতে টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ                    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহবান                    আগামী ক্রয়োদশ সংসদ নির্বাচনে জেএসএস অংশ নিচ্ছে                    রাঙামাটিতে মেডিকেল টেকনোলজিষ্ট ও ডিপ্লোমা ফার্মামিষ্টদের কর্মবিরতি পালন                    ৯৯নং রাঙামাটি আসনের বিএনপির প্রার্থী দীপেন দেওয়ানের মতবিনিময় সভা                    নবাগত জেলা প্রশাসক নাজমা আশরাফীর সাথে সাংবাদিকদের মতবিনিময়                    শিক্ষক নিয়োগে কোটা বৈষম্যের প্রতিবাদে রাঙামাটিতে বৃহস্পতিবার থেকে ৩৬ ঘন্টার হরতাল                    তরুণ কবি ম্যাকলিন চাকমার একগুচ্ছ কবিতা                    সাজেকে মোবাইল নেটওয়ার্ক ফের চালুতে স্বস্তি                    চ্যাম্পিয়ন বিলাইছড়ি রাইংখ্যং একাদশ                    ফেন্সি স্কিন কেয়ার প্রোডাক্টস’র রাঙামাটিতে গ্র্যান্ড ওপেনিং                    
 
ads

আলীকদমে গ্রীনহীলের বাল্যবিবাহ বিষয়ক জনসচেতনতামূলক পথ নাটক মঞ্চায়িত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2015   Friday

শুক্রবার বান্দরবানের আলীকদম উপজেলায় বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন এবং আইনি সেবা বিষয়ক জনসচেতনতামূলক পথ নাটক মঞ্চায়ন করা হয়েছে।

২ নং চৈক্ষ্যং ইউনিয়নের মম্পাখই হেডম্যান পাড়ায় বেসরকরী উন্নয়ন সংস্থা গ্রীন হিলশিখা প্রকল্পের উদ্যোগে ঝংকার নাট্যগোষ্ঠীর মঞ্চায়নে “কেজে গেরে” এ পথ নাটকটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন গ্রীন হিল শিখা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আইনজীবী আহমেদ তাসনিম আলম, প্রোগ্রাম কো-অর্ডিনেটর  (ট্রেইনিং এন্ড ডকুমেন্টেশন) রিকো খীসা, এলাকা সমন্বয়কারী কুশল চাকমা, মম্পাখই হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার অধ্যক্ষ উঃ উইচারা (ভিক্ষু), পাড়া কারবারী ধুংহ্লামং মার্মা এবং প্রাক্তন ইউপি চেয়ারম্যান প্রু থোয়াই উ প্রমুখ।  এছাড়া পথনাটক পরিবেশনার শেষে মার্মা ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

মঞ্চায়িতএই নাটকে মার্মা সমাজের জীবনযাত্রার মান, বাল্যবিবাহ, জন্ম নিবন্ধন বিষয় এবং কোন ক্ষতিগ্রস্থ নারী-পুরুষ কিভাবে বিনামূল্যের আইনী সহায়তা নিবেন সেই বিষয়ে সচেতনতা বৃদ্ধিরবিষয়গুলো উল্লেখ ও প্রদর্শন করা হয়েছে।

নাটকের আয়োজকরা জানান, পাড়াতে নাটক মঞ্চায়িত হওয়ার পর গ্রীন হিল শিখা প্রকল্পের আইনজীবীর মাধ্যমে জনগণকে আইনী পরামর্শ দেওয়া হয়েছে। এ পথনটকটি শনিবার ১নং আলীকদম সদরে বাবু পাড়াতেও পরিবেশন করা হবে।

উল্লেখ্য ইউকে এইড ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস এর সহযোগিতায় গ্রীন হিল শিখা প্রকল্পটি লংগদু ও আলীকদম উপজেলায় অসহায়, গরীব, সহায় সম্বলহীন বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিনামূল্যে আইনি সেবা প্রাপ্তির লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
আর্কাইভ