• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    
 
ads

কাউখালীতে গ্রীনহিলের অর্থ বিতরণ

কাউখালী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Sep 2015   Thursday

বৃহস্পতিবার রাঙামাটির কাউখালীতে অতিবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ১১পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ সরকার, ইউকেএইড, এসডিসি, ইইপি/সিঁড়ি প্রকল্পের সহযোগীতায় এর স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রীন হিল এ অর্থ বিতরণ করেছে।

উপজেলা চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার। অন্যার মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মুছা খান, গ্রীনহিলের জেলা প্রকল্প ব্যবস্থাপক মংসেনুক মারমা, উপজেলা কর্মকর্তা বাইরন চাকমা, মনিটরিং অফিসার সুব্রত চাকমা, নিউট্রিশন অফিসার মায়া চাকমা, ভিএসএল অফিসার আনোয়ার হোসেন, এগ্রিকালচার এন্ড মার্কেট লিংকেজ অফিসার মাসুদ কবির প্রমূখ।

স্টিমুলেটিং হাউজহোল্ড’স এ্যাডভান্সমেন্ট থ্রু ইন্টিগ্রেটেড লার্নিং এন্ড ইকনমিক এমপাওয়ারমেন্ট-শৈলী প্রকল্পের অধীনে অতিবৃষ্টিতে আইজিএ ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৩৩ হাজার টাকা বিতরণ করা হয়।

প্রধান অতিথি চৌচামং চৌধুরী বলেন দুঃসময়ে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে অর্থ সহায়তার হাত বাড়িয়ে দিয়ে গ্রীন হিল একটি ভালো নজির স্থাপন করেছে। আশাকরি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ