• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

রাঙামাটিতে সংবাদ সন্মেলনে
সুষ্ঠু বিচার না হওয়া পর্ষন্ত রাঙামাটি বিএনপির সন্মেলন ও কাউন্সিল স্থগিতের দাবী দীপেন দেওয়ানের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2015   Friday

বিএনপির রাঙামাটি জেলা কমিটির নির্বাচনকে প্রহসনমূলক নির্বাচন  উল্লেখ করে দলের বৃহত্তর স্বার্থে অভিযোগের সুষ্ঠু বিচার না হওয়া পর্ষন্ত জেলা কমিটির  ত্রি-বার্ষিক সন্মেলন ও কাউন্সিল স্থগিত রাখার দাবী জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয়  কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও  রাঙামাটি  জেলা বিএনপির সভাপতি প্রার্থী দীপেন দেওয়ান ।

তিনি  বলেন, সভাপতি প্রার্থী  শাহ আলম  বিএনপির বিরুদ্ধে ও বিএনপির নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি অবস্থান  করায় এবং ক্ষমতাসীন দল আওয়ামীলীগের সাথে আতাত ও তাদের এজেন্ডাকে বাস্তবায়ন  করতে  এই প্রশ্ন বিদ্ধ নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, সভাপতি প্রার্থী  শাহ আলম কয়েক মাস আগে রাঙামাটিতে আওয়ামীলীগের উদ্যোগে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয়  জোটের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে অংশ নেন। এ ব্যাপারে কেন্দ্রীয় বিএনপি কমিটির কাছে দলীয় ব্যবস্থা  নিতে দাবী জানালেও  কোন  পদক্ষেপ  নেয়া হয়নি। তাই সভাপতি প্রার্থী শাহ আলম  বিএনপি ও দলীয় চেয়াপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে সরাসরি অবস্থান করায় তিনি জেলা কমিটির নির্বাচন বয়কট করেছেন।  তিনি বলেন, যে সভাপতি প্রার্থী শাহ আলম বিএনপির বিরুদ্ধে স্পষ্টভাবে অবস্থান নিতে পারেন সে ব্যক্তি  কিভাবে জেলা বিএনপি সভাপতি হতে পারেন তা তার কাছে বোধগম্য নয়।

শুক্রবার বিকালে রাঙামাটি শহরের কলেজ গেই্টস্থ নিজ বাস ভবনে আয়োজিত এক সংবাদ সন্মেলনে  বিএনপির নেতা দীপেন দেওয়ান এসব দাবী জানান।

এসময় অন্যান্যর মধ্যে রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রনেল দেওয়ান,  শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া,  জিয়া পরিষদের জেলা শাখার সভাপতি মানস মুকুর চাকমা, জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি সুরেজ কুমার চাকমা, সাধারন সম্পাদক ক্যানন চাকমা, সদর উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জসীম উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

দীপেন দেওয়ান আরও বলেন, শাহ আলম বিএনপির বিরুদ্ধে ও দেশনেত্রী  খালেদা জিয়ার বিরুদ্ধে  সরাসরি অবস্থান নিয়েছেন এসব ব্যাপারে দলের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মোঃ শাহজাহান ও সাংগঠনিক সম্পাদক  গোলাম আকবর খন্দকারের কাছে মৌখিকভাবে দাবী করা হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস শাহ আলমের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহন করা হয়নি। সে জন্য দলের তিনিসহ দলের নেতাকর্মীরা হতাশ। তিনি দৃঢতার সাথে আশা প্রকাশ করেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশে ফিরলে এ বিষয়ে একটা সুষ্ঠু বিচার করবেন।

বিএনপির নেতা দীপেন দেওয়ান আরও বলেন, আওয়ামীলীগের ইন্ধনে বিএনপির গুটি কয়েক নেতা যারা টেন্ডারবাজের সাথে সংশ্লিষ্ট তারাই বিএনপির বিরুদ্ধে আওয়ামীলীগের স্বপক্ষে অবস্থান নিয়েছেন। তিনি বলেন, অবৈধভাবে অনেক উপজেলা কমিটি গঠন করা হয়েছে। বিলাইছড়ি উপজেলার বিএনপি কমিটিতে রবীন্দ্র লাল চাকমাকে বাদ দেয়ায় তিনি কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ করেছেন। এছাড়া অনেক উপজেলায় এরকম অবৈধ উপজেলা কমিটি গঠন  করায় কেন্দ্রীয় কমিটির কাছে অভিযোগ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার  রাঙামাটি জেলা বিএনপির  সন্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সভাপতি প্রার্থী দীপেন  দেওয়ান  অপর সভাপতি প্রার্থী  শাহ আলমের বিরুদ্ধে আওয়ামীলীগের সাথে আতাত ভোট কেনার অভিযোগ এনে কাউন্সিলের নির্বাচন বয়কট করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ