• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

কতুকছড়িতে ইউপিডিএফের তিন সংগঠনের বিক্ষোভ-সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Nov 2015   Friday

ইউনাইটেড পিপলসডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ৬ নেতাকর্মী ও সমর্থককে গ্রেপ্তারের প্রতিবাদে শুক্রবার রাঙামাটির কতুকছড়িতে বিক্ষোভ-সমাবেশে করেছে গণতান্ত্রিক যুব ফোরামসহ তিন সংগঠন।

পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার দপ্তর সম্পাদক রতন চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, কতুকছড়ি বাজারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে নিশান চাকমা সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের জেলা শাখার সভাপতি ধর্মসিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের জেলা শাখার সদস্য মন্টি চাকমা ও পিসিপি’র সাবেক কেন্দ্রীয় নেতা বাবলু চাকমা প্রমুখ। এর আগে একটি বিক্ষোভ-মিছিল বের করা হয়।

সমাবেশে বক্তারা ইউপিডিএফ নেতা-কর্মী ও সমর্থকদের অন্যায়ভাবে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেন, সরকার একের পর এক ইউপিডিএফ ও সহযোগী সংগঠনসমূহের নেতা-কর্মী ও সমর্থকদের গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সরকারের এ ধরনের দমন-পীড়ন কখনো শুভ হবে না বলে বক্তারা হুঁশিয়ারী উচ্চারণ করেন। শত দমন-পীড়ন সত্ত্বেও ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে কিছুতেই স্তব্দ করা যাবে না।

গ্রেপ্তারকৃতদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বক্তারা অবিলম্বে অন্যায় ধরপাকড় বন্ধ করে গ্রেপ্তারকৃত নেতা-কর্মী ও সমর্থকদের নিঃশর্ত মুক্তি এবং স্বরাষ্ট্র মন্ত্রণায়ের ১১ দফা নির্দেশনা বাতিলের দাবি জানান।

গত বৃহস্পতিবার খাগড়াছড়ির জেলা সদরের উত্তর খবংপুয্যা এলাকা থেকে ইউপিডিএফের নেতা প্রতিম চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি খাগড়াছড়ি কলেজ শাখার সহ-সভাপতি নিকাশ চাকমা, হুয়াঙ বোইও-বা পাঠাগারের অর্থ সম্পাদক খোকন চাকমা, ব্যবসায়ী স্বপন চাকমাকে গ্রেপ্তারা করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ