• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

পার্বত্য চুক্তি বাতিলের দাবীতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Dec 2015   Wednesday

পার্বত্য শান্তি চুক্তি বাতিলের দাবীতে বুধবার ঢাকায় বাঙালী ভিত্তকি সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ করেছে।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক সারোয়ার হুসাইনের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়,পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর-এর যৌথ উদ্যোগে ঢাকার জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গনে মানববন্ধন কমর্সূচি পালন করা হয়।

 

মানবন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথি ছিলেন,পার্বত্য নাগরিক পরিষদ চেয়ারম্যান ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ আলকাছ আল মামুন ভূঁইয়া।

 

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সাভাপতি শাহাদাৎ ফরাজি সাকিব-এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য গন-পরিষদের মহাসচিব,কবি মাহামুদুল হাসান নিজামী।

 

এসময় উপস্থিত ছিলেন,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক শেখ মোহাম্মাদ রাজু,পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভানেত্রী ফাতেমা খাতুন রুনা,পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শাহ্‌-আলম ফাহিম, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারোয়ার জাহান খাঁন, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক আব্দুল হক মাণিক এবং পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ ঢাকা মহানগর সাধারণ সম্পাদক সারোয়ার হুসাইন প্রমুখ।

 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সভাপতি ইঞ্জিঃআলকাছ আল মামুন ভূঁইয়া বলেন,বাংলাদেশর এক-দশমাংশ অঞ্চল পার্বত্য চট্টগ্রাম। ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর সাক্ষরিত চুক্তিটি একটি আসম কালো চুক্তি।

 

যে চুক্তির মাধ্যমে পার্বত্য অঞ্চলে বসবাসরত সকল নাগরিকের মধ্যে বৈষম্য তৈরি হয়েছে। যার ফলে প্রতিনিয়ত এই অঞ্চলের জনগণের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে। বাঙ্গালীদের বাদ দিয়ে কোন একক সম্প্রদায় ভিত্তিক কোন চুক্তি হতে পাড়ে না।

 

সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রাম তথাকথিত শান্তি চুক্তিকে কালো চুক্তি হিসেবে আখ্যায়িত তা বাতিলের দাবী জানিয়ে বলেন, এ চুক্তি সম্পাদনের মাধ্যমে পাহাড়ে বাঙ্গালীদের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে,বাঙ্গালী হারিয়েছে তাঁর রাষ্ট্রীয় অধিকার।

 

তারা পার্বত্য অঞ্চলে চাঁদাবাজি,গুম,অপহরণ,খুন ইত্যাদি সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের লক্ষে পার্বত্য অঞ্চলে যৌথ বাহিনীর অভিযানের  জোর দাবী  জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ