• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

গিরিদর্পণ সম্পাদক হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Feb 2015   Sunday

পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতা ও সংবাদপত্রের পথিকৎ এবং পার্বত্যাঞ্চলের সর্বপ্রথম পত্রিকা সাপ্তাহিক বন ভূমি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একে এম মকছুদ আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

৭০ বছর বয়স্ক এই চারণ সাংবাদিক বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর আইসি কিউতে নিবিড় পর্যবেক্ষনে রাখা হয়েছে।প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদের পরিবারের পক্ষ থেকে অতিদ্রুত তার শারীরিক রোগমুক্তি কামনা করে রাঙামাটিবাসীসহ দেশবাসীর প্রতি দোয়া কামনা করেছেন।

 

জানাগেছে, গত কয়েকদিন ধরে দৈনিক গিরিদর্পণ সম্পাদক একে এম মকছুদ আহমেদ ডায়াবেটিক, হৃদরোগসহ শারীরিক অসুস্থতা ভুগছিলেন। সর্বশেষ শনিবার সকালের দিকে শারিরীক বেশী অসুস্থতা বোধ করলে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।পরে হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানান। চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেন।

 

রোববার দুপর আড়াইটার দিকে মকছুদ আহমেদকে রাঙামাটি থেকে একটি এম্বুলেন্সযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।এদিকে দৈনিক গিরিদর্পণ সম্পাদক একে এম মকছুদ আহমেদ রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন সময়ে রোববার সকালে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা এবং দুপুরের দিকে জেলা প্রশাসক মোঃ মোস্তফা কামাল তাকে দেখতে যান। এ সময় তারা মকছুদ আহমেদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।এছাড়া প্রিয় এই সম্পাদককে দেখা করতে যান রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সুনীল কান্তি দে, সাধারন সম্পাদক মোহাম্মদ আলী, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাধারন সম্পাদক ও আনলাইন পত্রিকা সিএইচটি টুডে-এর সম্পাদক ফজলুর রহমান রাজন, রাঙামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারন সম্পাদক মিলন্টন বাহাদুর, দৈনিক রাঙামাটির সম্পাদক আনোয়ারুল হক, আনলাইন পত্রিকা সিএইচটি নিউজটোয়েন্টিফোর ডটকমের সম্পাদক শামসুল আলম, পাহাড় টোয়েন্টিফোরের সম্পাদক ফজলে এলাহী, সাংবাদিক পুলক চক্রবর্তী, হিলবিডিটোয়ন্টিফোরের নির্বাহী সম্পাদক সত্রং চাকমা, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ মোঃ সায়েম, সাবেক ছাত্রলীগ নেতা  মোঃ আজম, ক্রীড়াবিদ নির্মল কান্তি বড়ুয়া মিলন, পার্বত্য গণ পরিষদের সভাপতি জালাল উদ্দীন চৌধুরী আলমগীরসহ রাঙামাটিতে কর্মরত সাংবাদিকরা।রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ নুয়েন খীসা জানান, গিরিদর্পণ সম্পাদক মকছুদ আহমেদ হৃদরোগ জনিত কারনে লেফ ভেন্ট্রিকুলার অকোজো হওয়াতে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য পরামর্শ দেয়া হয়েছে।
–হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ